Home সাম্প্রতিক স্বপ্নে হজ দেখে পায়ে হেঁটে মক্কার পথে ভূমিহীন দিনমজুর দুলাল
সাম্প্রতিক

স্বপ্নে হজ দেখে পায়ে হেঁটে মক্কার পথে ভূমিহীন দিনমজুর দুলাল

Share
Share

স্বপ্নে হজ পালনের দৃশ্য দেখার পর সৌদি আরবের পবিত্র মক্কা-মদিনার উদ্দেশে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার ভূমিহীন দিনমজুর দুলাল হোসেন (৪৪)।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়ইচড়া গ্রামের বাড়ি থেকে স্বজন ও প্রতিবেশীদের বিদায় জানিয়ে যাত্রা শুরু করেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে স্ত্রী-সন্তানকে নিয়ে বসবাস করেন দুলাল। দিনমজুরের কাজ করে সংসার চালানোর পাশাপাশি বিভিন্ন জায়গায় কাজ করে অর্থ সঞ্চয় করে পাসপোর্ট করেন। এরপরই মক্কার উদ্দেশে রওনা দেন।

দুলাল হোসেন বলেন, স্বপ্নে নিজেকে হজ করতে দেখার পরই আল্লাহর ঘর জিয়ারতের নিয়ত করেন। হজে যাওয়ার সামর্থ্য না থাকায় একটি ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র ও হাতে বাংলাদেশের পতাকা নিয়ে হাঁটাপথে যাত্রা শুরু করেছেন।

তার পরিকল্পনা অনুযায়ী, বেনাপোল সীমান্ত দিয়ে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান ও ইরাক হয়ে সৌদি আরবে পৌঁছানোর চেষ্টা করবেন। তার ধারণা, এ যাত্রায় প্রায় সাত মাস সময় লাগতে পারে।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, শুধু পাসপোর্ট থাকলেই অন্য দেশে প্রবেশ করা যায় না; সংশ্লিষ্ট দেশগুলোর বৈধ ভিসা প্রয়োজন। তিনি জানান, দুলালের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারিভাবে তাকে হজে পাঠানোর সম্ভাবনা ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দেখা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এমপিদের ডেকে নৈতিকতা ও শৃঙ্খলার বিষয়ে সতর্ক করলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দলীয় শৃঙ্খলা, নৈতিকতা...

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া...

Related Articles

যুক্তরাষ্ট্রে বুয়েটের সাবেক শিক্ষার্থী ও এনভিডিয়া প্রকৌশলী ইরফানের রহস্যজনক মৃত্যু

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক মেধাবী শিক্ষার্থী এবং বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান...

“যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারিই নয়”: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

জুলাই বিপ্লবের বীর শহীদ আবু সাঈদকে বাদ দিয়ে নির্মিত কোনো ডকুমেন্টারি পূর্ণাঙ্গ...

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ইয়েমেনের পশ্চিম উপকূলীয় লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক পণ্যবাহী...

গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন: ১৫ আগস্ট পর্যন্ত কঠোর নিরাপত্তা বলয়

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) এবং আসন্ন ১৫ আগস্ট উপলক্ষে সার্বিক...