Home জাতীয় অপরাধ শেরপুরে হেরোইন-ইয়াবাসহ দুজন গ্রেপ্তার, জব্দ নগদ টাকা ও ডিজিটাল স্কেল
অপরাধ

শেরপুরে হেরোইন-ইয়াবাসহ দুজন গ্রেপ্তার, জব্দ নগদ টাকা ও ডিজিটাল স্কেল

Share
Share

মোঃ মাকসুদুর রহমান শেরপুর


শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের গুদারাঘাট এলাকা থেকে হেরোইন ও ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা, একটি ডিজিটাল স্কেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার বয়রা পরানপুর গ্রামের কেরামত মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (২৬) এবং পূর্ব শেরী এলাকার হাতেন আলীর ছেলে রুবেল মিয়া (৩২)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাঁদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন ও ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন এবং মাদক পরিমাপে ব্যবহৃত একটি ডিজিটাল স্কেল জব্দ করা হয়। উদ্ধার করা আলামতের আনুমানিক মূল্য ৪ লাখ ২৮ হাজার ৭০০ টাকা।

পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের নির্দেশনায় এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) আরিফ আহমেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) উজ্জ্বল চন্দ্র বিশ্বাস, শফিকুল ইসলাম এবং কনস্টেবল গোলাম সারোয়ার।

শেরপুর সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁদের আদালতে পাঠানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিদ্যালয়

  নওগাঁর বদলগাছীতে একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়...

ঢাকা কলেজে ছাত্রদলের অতর্কিত হামলা: গুরুতর আহত শিবিরের অফিস সম্পাদক

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর অতর্কিত ও সশস্ত্র হামলার গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের...

Related Articles

ভিডিও ছড়িয়ে পড়ার পর এনসিপি নেতা শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি

  সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া এবং এর আগে এক...

৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত: ভারতে স্কুলের সামনে শিক্ষিকাকে নৃশংস হত্যা

ভারতের হরিয়ানার ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের প্রাঙ্গণে প্রকাশ্যে এক স্কুলশিক্ষিকাকে নৃশংসভাবে ছুরিকাঘাতে...

ব্রাহ্মণবাড়িয়ায় সিলিং ফ্যানে ঝুলছিল ‘সেজেগুজে’ থাকা গৃহপরিচারিকার মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে গৃহপরিচারিকার রহস্যজনক ও সন্দেহভাজন মৃত্যুর ঘটনা ঘিরে এলাকায় তীব্র...

জবির আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার পর হামলার অভিযোগ, আহত আরও অনেকে

  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য রাজধানীর ন্যাশনাল মেডিকেল...