জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনের বিভিন্ন পর্যায় ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।
তারা জানান, বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের দিনটি শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে আগাম টিকিট সংগ্রহ করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
তিনি আরও জানান, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে সময়ভিত্তিক প্রবেশ (স্লট) ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত দিনের সব স্লট পূর্ণ হলে পরবর্তী দিনের জন্য টিকিট বুক করতে হবে।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, উদ্বোধনের পর সাংবাদিকদের জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। সরকারের প্রত্যাশা, নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি তুলে ধরতে জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্ধারিত অফিস সময় পেরিয়ে গভীর রাতে আলো জ্বলছে সরকারি দপ্তরে, ভেতর থেকে বন্ধ দরজা-এমনই চাঞ্চল্যকর চিত্র দেখা গেছে ঝালকাঠি পৌর ভূমি অফিসে। সরকারি...
ByDesk ReportAugust 4, 2026পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) ইনস্টিটিউটে এইচএসসি (বিএমটি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক নিজে মূল্যায়ন না...
ByDesk ReportAugust 4, 2026নওগাঁর বদলগাছী উপজেলার ভাণ্ডারপুর ইউনিয়নে এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয়...
ByDesk ReportAugust 4, 2026জুলাই গণঅভ্যুত্থানকে গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে...
ByDesk ReportAugust 4, 2026বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে বিশেষ...
ByDesk ReportAugust 4, 2026জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছাত্রদলের পরিণতি...
ByDesk ReportAugust 4, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment