জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও দখল ও আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। তার দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানে ছাত্রদল ও তাদের সহযোগীরা হামলা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি: লেগ্যাসি অব জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য বানানোর চেষ্টা হচ্ছে। তার অভিযোগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যাম্পাস নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তিনি আরও দাবি করেন, হবিগঞ্জে এনসিপির কর্মী আলিফের ওপর হামলার ঘটনাও এ ধারাবাহিকতার অংশ।
সরকারের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে না জড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ক্ষমতা ধরে রাখতে দখলদারিত্বের চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তাদের অবদানের যথাযথ স্বীকৃতি ও নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পরিষদের সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত এবং জাতীয় ছাত্রশক্তির নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দলীয় শৃঙ্খলা, নৈতিকতা...
ByDesk ReportAugust 4, 2026জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
ByDesk ReportAugust 4, 2026যুক্তরাষ্ট্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক মেধাবী শিক্ষার্থী এবং বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান...
ByDesk ReportAugust 5, 2026জুলাই বিপ্লবের বীর শহীদ আবু সাঈদকে বাদ দিয়ে নির্মিত কোনো ডকুমেন্টারি পূর্ণাঙ্গ...
ByDesk ReportAugust 5, 2026ইয়েমেনের পশ্চিম উপকূলীয় লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক পণ্যবাহী...
ByDesk ReportAugust 5, 2026ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) এবং আসন্ন ১৫ আগস্ট উপলক্ষে সার্বিক...
ByDesk ReportAugust 5, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment