Home জাতীয় অপরাধ ঢাকা কলেজ এলাকায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, যান চলাচল ব্যাহত
অপরাধ

ঢাকা কলেজ এলাকায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, যান চলাচল ব্যাহত

Share
Share

 

ঢাকা কলেজে একটি কর্মসূচি ঘিরে সৃষ্ট উত্তেজনার জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল চারটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের ঘটনায় সায়েন্স ল্যাবরেটরি মোড় ও আশপাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

নিউমার্কেট বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) শওকত আলী বলেন, ‘দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সে জন্য পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে দ্রুত তা স্বাভাবিক করা হয়েছে।’

ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। সংঘর্ষের কারণ ও বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পার্টি হবে রাতে, চলে আয়’-ডেকে নিয়ে শিক্ষার্থী আজমুলকে পিটিয়ে হত্যা

“শুক্রবার মেহেদি নামের ওর এক রুমমেট কল দিয়ে বলে—রাতে পার্টি হবে, দ্রুত চলে আয়।” সহপাঠী ও রুমমেটের এই সামান্য আমন্ত্রণে সাড়া দিয়ে চুয়াডাঙ্গার...

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের নেপথ্যে চাঞ্চল্যকর নানা তথ্য...

Related Articles

টঙ্গিবাড়ীতে ৩০০ কেজি কারেন্টজালসহ গ্রেপ্তার ১

  মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ৩০০ কেজি অবৈধ কারেন্টজালসহ মো. জামিল (৩০) নামের এক...

ফরিদপুরে অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতা কারাগারে

ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির...

সিলেটে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ ছয়জন আটক

সিলেট নগরের উপশহর এলাকা থেকে পাঁচ তরুণীসহ ছয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ...

বারিধারায় বেপরোয়া গাড়ির চাপায় ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের করুণ মৃত্যু

রাজধানীর অভিজাত এলাকা বারিধারা ডিপ্লোমেটিক জোনে বেপরোয়া গতির এক বিলাসবহুল প্রাইভেট কারের...

;