স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, যত সমালোচনাই হোক, বগুড়ার উন্নয়নের প্রশ্নে তিনি এবং জেলার সাতজন সংসদ সদস্য কোনো ধরনের ছাড় দেবেন না।
রোববার (২ আগস্ট) দুপুরে বগুড়ার মম ইন হোটেলের অডিটোরিয়ামে তথ্যপ্রযুক্তি–জ্ঞানসম্পন্ন তরুণদের এআই প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, ‘যতই সমালোচনা করেন, পার্লামেন্টে বলেন, সংসদে বলেন কিংবা বাইরে সমালোচনা করেন—আমি ও বগুড়ার সাতজন এমপি বগুড়ার উন্নয়নের ব্যাপারে একবিন্দুও ছাড় দিতে রাজি নই।’
তিনি বলেন, ‘এখন বগুড়ায় কোনো উন্নয়ন হলেই অনেকে মনে করেন, সব উন্নয়ন বগুড়াতেই নিয়ে আসা হচ্ছে। কিন্তু তা নয়। এটি শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বগুড়া।’
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে আগামী দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ অন্যতম। এর অংশ হিসেবে দেশের ৬৪ জেলার ১১ হাজার ২০০ তথ্যপ্রযুক্তি–জ্ঞানসম্পন্ন তরুণ-তরুণীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে।
বগুড়ার অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ ২০ বছর ধরে অবহেলিত এ জেলায় আন্তর্জাতিক বিমানবন্দর, সিরাজগঞ্জ–বগুড়া রেলসংযোগ, সিটি করপোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ এবং নতুন জোনাল অফিস স্থাপনের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে। এগুলো নতুন কিছু নয়, বরং দীর্ঘদিনের শূন্যতা ও বঞ্চনা দূর করার প্রচেষ্টা।
উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় দ্বিতীয় যমুনা সেতু বগুড়া–মাদারগঞ্জ পয়েন্টে নির্মাণের পক্ষে মত দেন শাহে আলম। তিনি বলেন, সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী এ স্থানই সবচেয়ে উপযুক্ত এবং বগুড়াবাসীরও এটাই প্রত্যাশা।
শিক্ষা ও ক্রীড়া খাতের উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বগুড়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বহুমাত্রিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শহরতলির সুবিধাজনক স্থানে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হবে। পাশাপাশি বগুড়া তিনমাথা এলাকায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের জন্য স্থান পরিদর্শন করা হয়েছে।
অনুষ্ঠানে ই-লার্নিং অ্যান্ড আর্নিং প্রতিষ্ঠানের মাধ্যমে বগুড়ার ১২টি উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে আরও বেশি তরুণ-তরুণীকে দক্ষ ও আত্মকর্মসংস্থানমুখী করে তোলার আহ্বান জানানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে। নিহত ওই তরুণীর নাম তন্ময়ী মণ্ডল (২৮)। তিনি রাজধানীর ইব্রাহিম...
ByDesk ReportOctober 6, 2026পারস্য উপসাগর, ঐতিহাসিক হরমুজ প্রণালি, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগর অঞ্চল থেকে সমস্ত মার্কিন সামরিক জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি...
ByDesk ReportOctober 6, 2026কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায়...
ByDesk ReportOctober 8, 2026কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...
ByDesk ReportOctober 8, 2026রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও...
ByDesk ReportOctober 8, 2026চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে চেক...
ByDesk ReportOctober 8, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment