Home জাতীয় চায়ের দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসি পরীক্ষার খাতা দেখছিলেন শিক্ষক, বোর্ডের অভিযানে ৪০০ খাতা জব্দ!
জাতীয়সাম্প্রতিক

চায়ের দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসি পরীক্ষার খাতা দেখছিলেন শিক্ষক, বোর্ডের অভিযানে ৪০০ খাতা জব্দ!

Share
Share

অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা নিজের বাসা নয়; এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের পাশের একটি চায়ের দোকানে প্রকাশ্যে অরক্ষিত অবস্থায় এইচএসসি পরীক্ষার উত্তরপত্র (বাংলা দ্বিতীয় পত্র) মূল্যায়নের মারাত্মক অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, খাতা মূল্যায়নে ওই শিক্ষকের সাথে অংশ নিয়েছিলেন তাঁর কয়েকজন বন্ধুও। খবর পেয়ে শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঝটিকা অভিযান চালিয়ে ওই পরীক্ষকের কাছ থেকে ৪০০টি খাতা জব্দ করেছেন।

শনিবার (১ আগস্ট) রাতে ঘটা এই নজিরবিহীন ঘটনায় সিলেট শিক্ষা বোর্ডসহ সারা দেশের শিক্ষাঙ্গনে তীব্র ক্ষোভ ও তোলপাড়ের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত পরীক্ষক ইকবাল হোসেন (সোহান) সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজের প্রভাষক হিসেবে কর্মরত।

ঘটনার বিস্তারিত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাবিপ্রবি গেটের পাশের ফজলুল হকের চায়ের দোকানে বসে প্রকাশ্যে পরীক্ষার খাতা দেখছিলেন শিক্ষক ইকবাল হোসেন। এ সময় তাঁর সাথে ছিলেন কয়েকজন বন্ধু, যাঁরা শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী। চা দোকানের মালিক ফজলুল হক জানান, আগের দিন শুক্রবার রাতেও তাঁরা একইভাবে ওই দোকানে বসে উত্তরপত্র মূল্যায়ন করেছিলেন।

তথ্য পেয়ে রাত সাড়ে ১১টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ঘটনাস্থলে ঝটিকা অভিযান চালায়। অভিযোগের সত্যতা পেয়ে জালালাবাদ থানা পুলিশকে ডেকে ৪০০টি খাতা উদ্ধার ও জব্দ করা হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, প্রকাশ্যে অরক্ষিত অবস্থায় এইচএসসির উত্তরপত্র দেখার অপরাধে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। এ ঘটনায় বোর্ডের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং জব্দকৃত খাতাগুলো পরীক্ষা নিয়ন্ত্রকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন জানান, শিক্ষকের দায়িত্বজ্ঞানহীন এই কর্মকাণ্ডের সার্বিক বিষয় তদন্ত করতে কলেজ পরিদর্শককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রবিবার সংশ্লিষ্ট কলেজ প্রধানের মাধ্যমে অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে শিক্ষা বোর্ড।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফরিদপুরে নিখোঁজের পর রেললাইনের পাশ থেকে শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মর্মান্তিক ও নৃশংস এক ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রেললাইনের পাশে ঝোপঝাড়ের ভেতর থেকে মাহমুদা আক্তার (৯)...

গাজায় পরিবারের ৭৫ সদস্যকে হারিয়েছেন হানিয়া: পিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছেলের স্মৃতিচারণ

ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজের পরিবারের ঘনিষ্ঠ ৭৫ জনেরও বেশি সদস্য প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন নিহত হামাস রাজনৈতিক প্রধান ইসমাইল...

Related Articles

মানিকগঞ্জে সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, সৎ বাবা আটক

মানিকগঞ্জের ঘিওরে ১১ বছর বয়সী এক নাবালিকা সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে...

বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুর বস্তায় লুকিয়ে রাখা বোমা সদৃশ বস্তুর বিকট বিস্ফোরণে...

নিয়ম ভেঙে ২৪ শিক্ষার্থীকে হলে রাখা, কুবিতে গণরুম সংস্কৃতি ফেরার শঙ্কা

২০২৩ সালের ১২ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে গণরুম সংস্কৃতি বিলুপ্তির...

শ্রম বিক্রির ৫০ বছর: রাজৈরের ‘থানার মোড়ে’ হাজারো শ্রমিকের বেঁচে থাকার লড়াই

নাজমুল হাসান, মাদারীপুর ভোর ৪টা। চারদিকে তখনও রাতের অন্ধকার। কিন্তু মাদারীপুরের রাজৈর...