মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাইতুল আমান জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমির বাবুল আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির ও দল মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আবুল কাশেম, সাবেক উপজেলা আমির ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের সদস্য এবং দল মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবলুর রশিদ, পীরগঞ্জ পৌরসভার দল মনোনীত মেয়র পদপ্রার্থী ও সাবেক সমাজসেবা কর্মকর্তা এস. এম. রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি শাহজালাল জুয়েল এবং পীরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তার ভিত্তিতে সংসদ গঠিত হলেও গণভোটের রায় এখনো বাস্তবায়ন হয়নি। তারা দাবি করেন, অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন বলেও তারা উল্লেখ করেন।
গণমিছিলে উপজেলা জামায়াতের নেতারা ছাড়াও যুব, ছাত্র এবং বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণি ঠোটা গ্রামের মৎস্যজীবী মিরাজ শেখ (৩০) নিখোঁজ রয়েছেন প্রায় পৌনে চার মাস (১১২ দিন) ধরে। গত ১০ এপ্রিল সন্ধ্যায়...
ByDesk ReportJuly 31, 2026বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। কাতালান ক্লাবকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন...
ByDesk ReportJuly 31, 2026জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের...
ByDesk ReportAugust 1, 2026মো. ইয়াছিন সরকার, কুমিল্লা জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণহত্যার বিচার এবং...
ByDesk ReportAugust 1, 2026আবু হানিফ,সিরাজগঞ্জ মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’-এর একযুগ পূর্তি উদযাপন...
ByDesk ReportAugust 1, 2026ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮...
ByDesk ReportAugust 1, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment