বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁকে দুইবার ফোন করে ‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি দিয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রাশেদ খাঁন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁকে ফোন করে অনুরোধ করেন, তিনি যেন তাঁর বিরুদ্ধে আর কোনো বক্তব্য না দেন। বিনিময়ে নাসীরুদ্দীনও তাঁর বিরুদ্ধে কিছু বলবেন না বলে জানান। জবাবে রাশেদ বলেন, নাসীরুদ্দীন যদি প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা বন্ধ করেন, তাহলে তিনি বিষয়টি বিবেচনা করবেন। তাঁর দাবি, নাসীরুদ্দীন তখন জানান যে তিনি এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন এবং ভবিষ্যতে এমন মন্তব্য করবেন না।
রাশেদের ভাষ্য অনুযায়ী, পরে রাতে আবার ফোন করে নাসীরুদ্দীন তাঁকে বলেন, ‘আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন। আমি কিন্তু সব বলে দেব। নাহিদ-আসিফের কাছ থেকে আপনি ৫ লাখ করে টাকা নিতেন—সব ফাঁস করে দেব।’
এ জবাবে তিনি বলেন, ‘যা আছে, সব ফাঁস করে দাও।’ এরপর নাসীরুদ্দীনের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, তাঁকে ফ্ল্যাট কেনা এবং বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে বিভিন্ন অভিযোগও করা হয়। তবে তিনি দাবি করেন, তাঁর কোনো ফ্ল্যাট নেই এবং নাহিদ বা আসিফের কাছ থেকে কখনো এক টাকাও নেননি।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, প্রথম ফোন পাওয়ার পর তাঁর মনে হয়েছিল, নাসীরুদ্দীন পাটওয়ারী হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তাঁকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু পরদিন আবার তাঁর বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তিনি সেই ধারণা থেকে সরে এসেছেন।
এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনটি হালনাগাদ করে যুক্ত করা হবে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। চার দিন ধরে জ্বরে ভোগার পর অবস্থার উন্নতি না হওয়ায়...
ByDesk ReportNovember 27, 2026টাঙ্গাইলের মির্জাপুরে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে দেওয়া হয়েছে একটি বট ও একটি পাকুড়গাছের। সনাতন ধর্মীয় রীতি মেনে গাছ দুটিকে বর-কনে সাজিয়ে...
ByDesk ReportNovember 27, 2026সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ...
ByDesk ReportNovember 28, 2026দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তার মন্তব্যে...
ByDesk ReportNovember 28, 2026বাগেরহাটের মোল্লাহাটে গোপালগঞ্জ থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয়...
ByDesk ReportNovember 28, 2026বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায়...
ByDesk ReportNovember 28, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment