Home বিনোদন পেলে-মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন ইয়ামাল
বিনোদন

পেলে-মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন ইয়ামাল

Share
Share

 

স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামালের একটি বিরল ‘ওয়ান-অব-ওয়ান’ কাবুম রুকি ট্রেডিং কার্ড নিলামে ৭ লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। এর মধ্য দিয়ে ফুটবল ট্রেডিং কার্ডের ইতিহাসে সর্বোচ্চ মূল্যে বিক্রির নতুন রেকর্ড গড়েছে কার্ডটি।

গোল্ডিনের আয়োজনে অনুষ্ঠিত গ্লোবাল ফুটবল অকশনের দ্বিতীয় আসরে পানিনির ২০২৩–২৪ ডনরুস ফিফা সিরিজের ‘ব্ল্যাক ওয়ান-অব-ওয়ান কাবুম’ রুকি কার্ডটি নিলামে তোলা হয়। বিশ্বের একমাত্র কপি হওয়ায় শুরু থেকেই সংগ্রাহকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এটি। শেষ পর্যন্ত প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়ে নতুন রেকর্ড গড়ে।

একই নিলামে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ১৯৫৮ সালের গ্রেডেড রুকি কার্ড বিক্রি হয়েছে ৬ লাখ ১০ হাজার মার্কিন ডলারে। অন্যদিকে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির ২০২৩–২৪ টপস ক্রোম স্যাফায়ার সিরিজের একটি বিশেষ কার্ড বিক্রি হয়েছে ৩ লাখ ১৭ হাজার ২০০ মার্কিন ডলারে। ফলে ইয়ামালের কার্ড পেলের কার্ডের চেয়ে প্রায় ১ লাখ এবং মেসির কার্ডের তুলনায় প্রায় ৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বেশি দামে বিক্রি হয়েছে।

শুধু রেকর্ড গড়া রুকি কার্ডই নয়, নিলামে ইয়ামালের আরও দুটি স্মারকও উল্লেখযোগ্য দামে বিক্রি হয়েছে। ১০টির সীমিত সংস্করণের মধ্যে ৮ নম্বর ‘গোল্ড কাবুম’ রুকি কার্ডটির দাম উঠেছে ১ লাখ ৮৯ হাজার ১০০ মার্কিন ডলারে। এ ছাড়া ২০২৩–২৪ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ব্যবহৃত এবং ইয়ামালের স্বাক্ষরসংবলিত বার্সেলোনার একটি ম্যাচে পরা জার্সি বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০০ মার্কিন ডলারে। সব মিলিয়ে ইয়ামালের এই তিনটি স্মারক থেকে আয় হয়েছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার।

একই নিলামে আরও কয়েকটি ঐতিহাসিক স্মারকও বিক্রি হয়েছে। দিয়েগো ম্যারাডোনার ১৯৭৭ সালের ডিস্ক রুকি কার্ড বিক্রি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭০০ মার্কিন ডলারে। তাঁর একটি ‘ব্ল্যাক কাবুম’ কার্ড বিক্রি হয়েছে ৯১ হাজার ৫০০ মার্কিন ডলারে। যুক্তরাষ্ট্রের উদীয়মান ফুটবলার ক্যাভান সুলিভানের একটি অটোগ্রাফ প্যাচ কার্ডের দাম উঠেছে ৯০ হাজার ডলারের বেশি। এ ছাড়া ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য বেঞ্জামিন মেন্ডির একটি অফিসিয়াল প্রতিরূপ বিশ্বকাপ ট্রফি বিক্রি হয়েছে ৬২ হাজার ২২০ মার্কিন ডলারে।

অল্প বয়সেই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি স্মারক সংগ্রাহকদের কাছেও নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন লামিন ইয়ামাল। ফুটবলের ভবিষ্যৎ তারকা হিসেবে তাঁকে ঘিরে যে আগ্রহ বাড়ছে, রেকর্ড গড়া এই নিলাম তারই প্রতিফলন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর)...

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক)...

Related Articles

ভেনিস উৎসবে গাজা নিয়ে তৈরি তথ্যচিত্র ‘নাজা’র পুরষ্কার জয়: নির্মাতাদের হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘নাজা’...

এবার ফ্রান্স ফুটবল ফেডারেশনের সমর্থনও হারালেন ইনফান্তিনো

ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে...

সিপিএলে অভিষেকেই মিরাজের ৩ উইকেট, জানালেন বোলিংয়ের রহস্য

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন...

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিয়েছে আর্জেন্টিনা। দেশটির জাতীয় ফুটবল...