Home জাতীয় ২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৫ জন
জাতীয়

২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৫ জন

Share
Share

দেশে গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৫ জন শিশু।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম–সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও দুই শিশু।

এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৩৫ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৬ শিশুর। অর্থাৎ এ সময় হামে ও এর উপসর্গে মোট ৮৩১ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭৯ শিশু। হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৯৬ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৬ শিশু। এ সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৪০। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৫ হাজার ৭৩৯ জন।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৫ হাজার ১৯৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা জব্দ

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন...

ডেঙ্গু মোকাবিলায় ৩ মাসব্যাপী অভিযান শুরু, মুন্সীগঞ্জে র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মুন্সীগঞ্জেও...

Related Articles

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নির্মম হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট...

পদ্মায় বাল্কহেড থেকে ছিটকে পড়ার দুদিন পর ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

নৌ-ভ্রমণে গিয়ে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে বাল্কহেডের ধাক্কায় নদীতে ছিটকে...

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা নেই : হাইকোর্ট

কোনো শিক্ষকের কাছ থেকে চাপ সৃষ্টি করে বা জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের কোনো...