Home জাতীয় হবিগঞ্জে যেতে পথে পথে বাধার অভিযোগ এনসিপির, নিরাপত্তার কারণ দেখাচ্ছে পুলিশ
জাতীয়রাজনীতিসাম্প্রতিক

হবিগঞ্জে যেতে পথে পথে বাধার অভিযোগ এনসিপির, নিরাপত্তার কারণ দেখাচ্ছে পুলিশ

Share
Share

মঙ্গলবারের জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিতে অংশ নিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের উদ্দেশে রওনা হলেও পথে একাধিক স্থানে বাধার মুখে পড়ার অভিযোগ করেছে দলটি।

এনসিপির নেতাদের দাবি, বিকেল চারটার কিছু আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাঁদের গাড়িবহর আটকে দেওয়া হয়।

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিবিসি বাংলাকে বলেন, ‘কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে বিকেল ৫টা পর্যন্ত তিন জায়গায় আমাদের আটকে দেওয়া হয়েছে। প্রথমে পুলিশ দিয়ে, পরে সড়কে ট্রাক দাঁড় করিয়ে এবং তার চাকা পাংচার করে, সর্বশেষ সড়কের ওপর ট্রাক্টর রেখে আমাদের পথরোধ করা হয়েছে।’

তিনি জানান, সংবাদটি লেখা পর্যন্ত তাঁদের গাড়িবহর হবিগঞ্জে প্রবেশের আগেই আটকে ছিল।

তবে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিবিসি বাংলাকে বলেন, ‘তাঁদের নিরাপত্তার কথা বিবেচনা করেই গাড়িবহর আটকে দেওয়া হয়েছিল। তাঁরা আমাদের কথা শোনেননি। বহর শ্রীমঙ্গল অতিক্রম করে গেছে।’

এদিকে কর্মসূচিকে ঘিরে জারি করা ১৪৪ ধারার কারণে বিকেল সাড়ে চারটায় হবিগঞ্জ সার্কিট হাউসে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিল এনসিপি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, তখনো সেখানে পৌঁছাতে পারেননি দলটির নেতারা।

এনসিপির বহরে আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতারা রয়েছেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিবিসি বাংলাকে বলেন, হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে লটারির পরিবর্তে...

Related Articles

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ : পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাৎ...

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার

ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় মাটির সঙ্গে মিশে যাওয়া ঘরবাড়ির...

হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও: বাস্তবে যা ঘটেছে

রাজধানীর মিরপুরে সাদা বস্তায় মুড়ে এক ব্যক্তিকে রহস্যজনকভাবে টেনে নেওয়ার একটি ভিডিও...

আমাদের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

দেশের বেশিরভাগ সরকারি কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির কঠোর সমালোচনা করে চরম ক্ষোভ...