Home সাম্প্রতিক বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা
সাম্প্রতিক

বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা

Share
Share

 

ফেসবুকে বিনামূল্যে নতুন ধরনের ভেরিফায়েড ব্যাজ চালুর ঘোষণা দিয়েছে মেটা। এই সুবিধার মাধ্যমে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি ছাড়াই ব্যবহারকারীরা নিজেদের পরিচয় যাচাই করে বিশেষ একটি ভেরিফায়েড ব্যাজ পাবেন।

মেটার এক ব্লগ পোস্টে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের ফলে ভুয়া প্রোফাইল, কনটেন্ট ও বার্তা তৈরি করা আগের তুলনায় অনেক সহজ হয়েছে। নতুন এই ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন কোনো প্রোফাইল প্রকৃত ব্যক্তির কি না। এর ফলে ভুয়া পরিচয়ে প্রতারণার ঝুঁকি কমবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

যেভাবে মিলবে ভেরিফায়েড ব্যাজ

ফেসবুকে ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও ধারণ করতে হবে। এরপর ভিডিওটি ব্যবহারকারীর বর্তমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে ফেসবুকের স্বয়ংক্রিয় ব্যবস্থা। পুরো প্রক্রিয়াটি বিনামূল্যে সম্পন্ন হবে এবং সাধারণত কয়েক মিনিটের মধ্যেই ফলাফল পাওয়া যাবে।

এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে চলতে হবে। প্রতারণা, জালিয়াতি বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডে জড়িত অ্যাকাউন্ট এ সুবিধার জন্য বিবেচিত হবে না।

কোথায় দেখা যাবে ব্যাজ

ভেরিফিকেশন সম্পন্ন হলে প্রথম পর্যায়ে ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক ডেটিং এবং ফেসবুক গ্রুপসে দেখা যাবে। ভবিষ্যতে ফেসবুক ফিডের পোস্টেও এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

মেটা জানিয়েছে, একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে একই ব্যাজ ফেসবুকের বিভিন্ন সেবায় স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। এর জন্য কোনো অতিরিক্ত অর্থ বা সাবস্ক্রিপশন ফি দিতে হবে না।

প্রাথমিকভাবে সুবিধাটি শুধু যোগ্য ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের জন্য চালু করা হচ্ছে। ফেসবুক পেজ এবং প্রোফেশনাল মোড (প্রো মোড) অ্যাকাউন্টে আপাতত এটি পাওয়া যাবে না। নির্বাচিত কয়েকটি দেশে ধাপে ধাপে ফিচারটি চালু করা হচ্ছে। পরে এটি বিশ্বব্যাপী সম্প্রসারণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা, আইন পাস ফ্রান্সে

১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে ফ্রান্সের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ...

ফিফার নয়, আইএফএফএইচএসের চোখে বিশ্বকাপের সেরা মেসি

২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেও ফিফার গোল্ডেন বল জেতা হয়নি লিওনেল মেসির। তবে এবার নিজের নৈপুণ্যের স্বীকৃতি পেয়েছেন আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও...

Related Articles

‘আপনাকে খুশি করতে মতামত বদলাব না’: প্রতিবাদে অনড় সুরসম্রাট অরিজিৎ সিং

রাজধানী দিল্লিতে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষার নানা অনিয়মের প্রতিবাদে চলা শিক্ষার্থী আন্দোলনে...

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের আনুষ্ঠানিক চিঠি

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে...

শিক্ষার্থীদের ওপর পুলিশের তাণ্ডব: রাজপথে পিষ্ট ভারতের ভবিষ্যৎ

মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট-ইউজি’ (NEET-UG)-র প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলনে নেমে দিল্লির...

ইরানের নিখুঁত হামলায় যুক্তরাষ্ট্রের ৯টি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত দুই সপ্তাহে অন্তত নয়টি মার্কিন সামরিক...