Home বিনোদন ফাইনালের সংঘর্ষ নিয়ে দুঃখ প্রকাশে অস্বীকৃতি পারেদেসের
বিনোদন

ফাইনালের সংঘর্ষ নিয়ে দুঃখ প্রকাশে অস্বীকৃতি পারেদেসের

Share
Share

 

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।

ফাইনালের পর প্রথমবার দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ ঘটনা নিয়ে কোনো ক্ষমা চাননি। বরং পুরো টুর্নামেন্টে দলের লড়াই ও পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেছেন।

ফাইনালে পারেদেসকে স্পেনের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায়। টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, একপর্যায়ে তিনি এরিক গার্সিয়াকে ধাক্কা দেন এবং গাভির সঙ্গেও বাক্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একই সময়ে আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকেও স্পেনের মিডফিল্ডার রদ্রির সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায়।

ম্যাচের পর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে পারেদেস লেখেন, ‘ধন্যবাদ, আর্জেন্টিনা। সবসময়ই তোমাকে ভালোবাসি। আমাদের দেশকে প্রাপ্য আনন্দ এনে দিতে না পারার কষ্ট নিয়েই লিখছি।’

তিনি আরও লেখেন, ‘তবে আমি মাথা উঁচু করে লিখছি। কারণ আমরা আমাদের সর্বস্ব দিয়ে লড়েছি এবং আবারও দেশের পতাকাকে সর্বোচ্চ স্থানে তুলে ধরেছি। এই দলের অংশ হতে পেরে আমি গর্বিত।’

পারেদেস বলেন, ‘এই দলের প্রতিটি খেলোয়াড় শেষ মুহূর্ত পর্যন্ত দেশের জার্সির জন্য লড়েছে। ইতিহাসের সেরা আর্জেন্টিনা দলের অংশ হতে পারা আমার জন্য সম্মানের।’

বিভিন্ন গণমাধ্যমে শুরুতে পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে খবর প্রকাশিত হলেও পরে তা আনুষ্ঠানিক ম্যাচ রেকর্ডে রাখা হয়নি। তবে বিশ্বকাপ ফাইনালের পর সংঘটিত ঘটনাগুলো নিয়ে তদন্ত চালানোর কথা জানিয়েছে ফিফা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

২০২৬–২৭ অর্থবছরে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানি কার্যক্রম সম্প্রসারণে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী...

ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী, অতঃপর…

পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকা মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মো. আখিনুর নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

Related Articles

এবার ফ্রান্স ফুটবল ফেডারেশনের সমর্থনও হারালেন ইনফান্তিনো

ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে...

সিপিএলে অভিষেকেই মিরাজের ৩ উইকেট, জানালেন বোলিংয়ের রহস্য

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন...

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিয়েছে আর্জেন্টিনা। দেশটির জাতীয় ফুটবল...

নব্বইয়ের ভাইরাল ছবি বানাতে ব্যবহার করুন এই ১০ প্রম্পট

স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে নব্বইয়ের দশকের...