Home আন্তর্জাতিক মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ
আন্তর্জাতিক

মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ

Share
Share

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে তাঁর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কংগ্রেস নেতারা। কর্মসূচিতে দলটির নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী অংশ নেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনারও প্রতিবাদ জানান তারা।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রাহুল গান্ধী। মিছিল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, গতকাল শিক্ষার্থী ও তরুণদের ওপর পুলিশের বলপ্রয়োগের জবাব চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন। তাঁর অভিযোগ, সরকার এ ঘটনার দায় নিতে চায় না এবং সংসদেও এ বিষয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে। তিনি বলেন, তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার দায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

সোমবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (নিট)–এর প্রশ্নপত্র ফাঁসের তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজারো শিক্ষার্থী সংসদের উদ্দেশে মিছিল করেন। আন্দোলনকারীদের দাবি, পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আহত হন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে যন্তর-মন্তর এলাকায় শত শত মানুষ জড়ো হন। ওই এলাকায় সকাল থেকেই ফৌজদারি কার্যবিধির ১৬৩ ধারা জারি ছিল বলে পুলিশ জানিয়েছে।

আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিত দীপ আহত শিক্ষার্থীদের হাসপাতালে দেখতে যান। এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, পুলিশের লাঠিচার্জে এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে মঙ্গলবার সকালে এনডিএ জোটের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিনি এমপিদের তরুণদের সঙ্গে যোগাযোগ করে তাদের উদ্বেগ দূর করার আহ্বান জানান। বৈঠকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে শিক্ষার্থীদের কাছে সরকারের অবস্থান তুলে ধরার বিষয়েও আলোচনা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানকে ঘিরে ট্রাম্পের ভুল পদক্ষেপ, পতনের পথে মার্কিন সাম্রাজ্য!

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যেটিকে ‘অর্থনৈতিক ডি-ডে’ বলেছেন, তার মাধ্যমে ইরানের ওপর চাপ আরও বাড়াতে চাইছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কক্সবাজার শহরের...

Related Articles

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস: ১০ দিন আটকে থাকার পর ২ জন জীবিত উদ্ধার

ভয়াবহ বন্যা ও প্রাণঘাতী ভূমিধসে বিধ্বস্ত নেপালে দুর্যোগের ১০ম দিনে এসে এক...

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণের মৃত্যু

ইতালিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৯) নামে এক প্রবাসী বাংলাদেশি...

ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে সরকারি সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে বিরোধী দল...

নদী বাঁচানোর একলা লড়াইয়ে পরিবেশ বদলে দিলেন ভারতীয় তরুণ: স্বীকৃতিস্বরূপ মিলল স্বপ্নের আন্তর্জাতিক চাকরি

দূষণ ও বর্জ্যে জর্জরিত একটি নদীকে পুনর্জীবিত করার একক উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক...