Home আন্তর্জাতিক জেলেনস্কির সিদ্ধান্তে ক্ষোভ: প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ
আন্তর্জাতিক

জেলেনস্কির সিদ্ধান্তে ক্ষোভ: প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

Share
Share
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে আকস্মিকভাবে বরখাস্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এ সিদ্ধান্তে সামরিক বাহিনী, বিশ্লেষক ও নাগরিক সমাজের একাংশ ক্ষোভ প্রকাশ করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভে শত শত বিক্ষোভকারী ‘হ্যান্ডস অফ ফেদোরভ’ এবং ‘স্টপ সাবটাজিং ভিকটরি!’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন। অনেকেই এ সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন।

চলতি বছরের জানুয়ারিতে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়া ৩৫ বছর বয়সী মিখাইলো ফেদোরভ দুর্নীতি দমন, সামরিক সংস্কার, ড্রোন প্রযুক্তির সম্প্রসারণ এবং যুদ্ধক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রশংসা অর্জন করেছিলেন।

এদিকে, তার স্থলাভিষিক্ত হিসেবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেনকোকে নিয়োগের প্রস্তাব বৃহস্পতিবার ইউক্রেনের পার্লামেন্টে ভোটে তোলা হওয়ার কথা রয়েছে। একই মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানির প্রধান সেরহি কোরেৎসকিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ফেদোরভ জানান, তিনি প্রেসিডেন্ট জেলেনস্কিকে সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি এবং চিফ অব জেনারেল স্টাফ আন্দ্রি হনতভকে পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট সেই প্রস্তাব গ্রহণ করেননি।

তিনি অভিযোগ করেন, সেনাপ্রধান সিরস্কির কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনেক সংস্কার উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

জেলেনস্কি তাকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন ফেদোরভ। তবে তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট শেষ পর্যন্ত জনগণের মতামত বিবেচনায় নিয়ে পরিস্থিতির সমাধান করবেন।

ফেদোরভকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনীয় বিমান বাহিনীর ড্রোন ইউনিটের অন্যতম শীর্ষ কর্মকর্তা পাভলো ইয়েলিজারভও পদত্যাগ করেছেন। তিনি এ সিদ্ধান্তকে দেশের প্রতিরক্ষা সক্ষমতার জন্য ‘বড় ক্ষতি’ বলে মন্তব্য করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ফেদোরভকে অপসারণ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকের মতে, চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন সংস্কারপন্থী মন্ত্রীকে সরিয়ে দেওয়া ইউক্রেনের সামরিক কৌশল ও বাহিনীর মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন ‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরানকে সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন...

তনু হত্যা মামলার দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার দুই গুরুত্বপূর্ণ অভিযুক্ত সাবেক সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমের...

Related Articles

এল নিনোর প্রভাবে জলবায়ুর ‘অজানা ও উত্তপ্ত সীমানায়’ পৃথিবী: গুতেরেস

বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ১৮, নারী-শিশুসহ আহত ১৪২

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলায় অন্তত ১৮ জন নিহত এবং নারী ও...

ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন ‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন।...

‘যুক্তরাষ্ট্র মহাশয়তান, ইসরায়েল শয়তান’: কড়া ভাষায় নিন্দা গালিবাফের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে...