Home আন্তর্জাতিক কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন
আন্তর্জাতিক

কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন

Share
Share

নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী ৯ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’

নেপাল ফেডারেশন অব ইন্ডিজেনাস ন্যাশনালিটিজ জার্নালিস্টস (ফোনিজ), নিউয়া ন্যাশনাল ফোরাম অব জার্নালিস্টস এবং সার্ক জার্নালিস্ট ফোরামের যৌথ উদ্যোগে চার দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলন উপলক্ষে কাঠমান্ডুর নয়াবাজারে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় প্রাথমিক কর্মপরিকল্পনা ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। সভায় ফোনিজের মহাসচিব সমীর বালামি সম্মেলনের বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

আয়োজকদের ভাষ্য, বিশ্বের প্রায় ৪০টি দেশের আদিবাসী ভাষাভিত্তিক সাংবাদিকতায় কর্মরত সাংবাদিকেরা এ সম্মেলনে অংশ নেবেন। এতে বৈশ্বিক প্রেক্ষাপটে আদিবাসী ভাষার সাংবাদিকতার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্যানেল আলোচনা, গবেষণাপত্র উপস্থাপন এবং মতবিনিময়ের আয়োজন থাকবে।

চার দিনের কর্মসূচির অংশ হিসেবে নেপালের স্থানীয় সংস্কৃতি এবং অংশগ্রহণকারী দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হবে।

এ ছাড়া প্রতিনিধিদের নেপালের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে ঐতিহ্যবাহী নেপালি খাবারের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হবে, যাতে দেশটির সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে আরও ব্যাপকভাবে পরিচিতি লাভ করে।

আয়োজকদের মতে, এ সম্মেলনের মূল উদ্দেশ্য আদিবাসী ভাষার সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ সাধন, মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতাকে সরকারি নীতিনির্ধারণে যথাযথ স্বীকৃতি ও অন্তর্ভুক্তির পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদার করা এবং এ ক্ষেত্রে নেপালের অভিজ্ঞতা বিশ্বের সামনে তুলে ধরা।

পাশাপাশি আদিবাসী ভাষা, লিপি, সংস্কৃতি, ঐতিহ্য ও উত্তরাধিকার সংরক্ষণ, অধ্যয়ন এবং গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতেও সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে...

ব্যালন ডি’অরের ‘অভিশাপ’ কাটাতে পারলেন না দেম্বেলে

স্পেনের কাছে ২–০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে ফ্রান্স। এই পরাজয়ের মধ্য দিয়ে বর্তমান ব্যালন ডি’অরজয়ী ওসমান দেম্বেলের একটি বিরল...

Related Articles

গ্রিন কার্ডে নতুন শর্ত বিবেচনায় ট্রাম্প প্রশাসন, লাগতে পারে ১ লাখ ডলার জামানত

  যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে আবেদনকারীদের জন্য নতুন...

স্পেনে মুসলিম জনসংখ্যা ২৫ লাখ ছাড়াল, প্রায় অর্ধেকই দেশটির নাগরিক

ইউরোপের অন্যতম ঐতিহাসিক দেশ স্পেনে ইসলাম বর্তমানে দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর একটি। সাম্প্রতিক...

ইসরায়েলি কারাগারে ভয়াবহ ধর্ষণের শিকার জার্মান অধিকারকর্মী

ইসরায়েলি বাহিনীর হেফাজতে থাকার সময় ফিলিস্তিনপন্থি জার্মান নারী অধিকারকর্মী ও গাজাগামী মানবিক...

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত

বিদেশের মাটিতে পরিবারের সচ্ছলতা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন দুই...