মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের এমপিও বিল জমা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ২১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিও বিল সাবমিট করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মাউশির জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি দেশের সব এমপিওভুক্ত স্কুল ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়েছে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা নির্দেশনায় বলা হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পরিশোধ করা হচ্ছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধানকে প্রতিষ্ঠানের এমপিও-সংক্রান্ত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল জমা দিতে হবে। এ সময় প্রতিটি শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিওর অর্থ বিধি অনুযায়ী সঠিকভাবে নির্ধারণ করে তথ্য দিতে হবে।
এতে আরও বলা হয়, প্রতিষ্ঠানপ্রধানের জমা দেওয়া তথ্যের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে অর্থ পাঠানো হবে। তথ্যে কোনো ভুল থাকলে বা অতিরিক্ত অর্থ পরিশোধ হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে। কোনো শিক্ষক বা কর্মচারী অতিরিক্ত অর্থ পেলে তা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের কপি প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
মাউশি জানায়, বর্তমানে শুধু আইবাসে (iBAS++) তথ্য যাচাই শেষে বৈধ (ভ্যালিড) জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত করা হয়েছে। যাঁদের তথ্যে এখনো ত্রুটি রয়েছে, সেগুলো সংশোধন ও যাচাই শেষে পর্যায়ক্রমে বিল সাবমিটের সুযোগ দেওয়া হবে।
এ অবস্থায় সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে আগামী ২১ জুলাইয়ের মধ্যে জুলাই মাসের এমপিও বিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়াকে অশোভন আচরণ হিসেবে উল্লেখ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর...
ByDesk ReportSeptember 1, 2026যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্যভিত্তিক সংঘাত ছয় মাস পেরিয়ে নতুন মোড় নিয়েছে। প্রায় এক মাসের বিরতির পর চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে ফের সরাসরি...
ByDesk ReportSeptember 1, 2026ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...
ByDesk ReportSeptember 3, 2026স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন...
ByDesk ReportSeptember 2, 2026সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে...
ByDesk ReportSeptember 2, 2026দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন...
ByDesk ReportSeptember 2, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment