Home জাতীয় বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ
জাতীয়

বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ

Share
Share

প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার জাতীয় সংসদে বিধি ৩০০–এর আওতায় দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী জানান, যেসব শিক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার দিন একই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তাই বিশেষ বিবেচনায় তাদের জন্য এ সুযোগ দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্র প্রণয়নে ভুলের ঘটনায় দায়ী ব্যক্তিদের ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, সে কারণে পরীক্ষার্থীদের ওই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খুলনায় রান্নার সময় ‘মাংসের রং সবুজ’ হওয়ার কারণ মিলল ল্যাব রিপোর্টে

খুলনার পাইকগাছায় রান্নার সময় গরুর মাংস লাল থেকে উজ্জ্বল সবুজ হয়ে যাওয়ার ঘটনায় করা পরীক্ষায় ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়নি। বাংলাদেশ নিরাপদ খাদ্য...

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর...

Related Articles

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিগগির চালু হচ্ছে ‘বাস কার্ড’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে আসন দখল...

আজকের এই দিনে একযোগে যেভাবে বিশ্ববিদ্যালয় চারটির জন্ম হয়েছিল

নিজস্ব প্রতিবেদক দেশের চারটি সরকারি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১...

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেঘনায় রাস্তা সংস্কার

বাংলাদেশ যুব অধিকার পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মেঘনা উপজেলায় একটি রাস্তা...

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎ মাছ ও বন্য প্রাণীর প্রজনন মৌসুমে তিন মাসের নিষেধাজ্ঞা...