Home জাতীয় অপরাধ নিজের মাকে বাহিরে ফেলে দিলো সন্তান
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

নিজের মাকে বাহিরে ফেলে দিলো সন্তান

Share
Share

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী


জমি লিখে নিয়ে মাকে বাড়ীর বাইরে ফেলে এসেছিলেন ছেলে, এসি ল্যান্ড তুলে দিলেন বাড়িতে । রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া বাজার সংলগ্ন এলাকার এক মা ভিক্ষা করে মানুষ করেছেন তাঁর ছেলেকে। সেই মা বয়সের ভাড়ে নুয়ে পড়লে তাঁর শেষ সম্বল একখন্ড জমি নিজের নামে লিখে নেন ছেলে। এরপর মাকে অবহেলা করতে শুরু করেন। শুরু করেন মানসিক নির্যাতন। এক পর্যায়ে বৃদ্ধা মাকে বাড়ির বাইরে ফেলে আসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচার হলে ঘর ছাড়া বৃদ্ধা মাকে নিজ বাড়িতে পৌঁছে দেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে ছেলেদের অবহেলা ও মানসিক নির্যাতনের পর বাড়ির বাইরে ফেলে আসা ঘর হারা বৃদ্ধা মাকে নিজ ভিটায় আবারও তুলে দিয়েছেন পুঠিয়া উপজেলার মানবতার ফেরিওয়ালা ভূমি কর্মকর্তা শিবু দাস।

সরকারি একজন কর্মকর্তা হয়েও শিবু দাসের এই মানবিক কাজে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয়রা বলেন, আজ যে ঘরে বৃদ্ধা নারীকে নিরাপদ আশ্রয়ে রেখে গেলেন, সেটি শুধু একটি ঘর নয়, এটি নতুন করে বাঁচার সাহস, সম্মান ও স্বপ্নের ঠিকানা।

ভূমি কর্মকর্তা শিবু দাশ বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই ছোট্ট উদ্যোগ যদি একজন মানুষের মুখে হাসি ফোটায়, তবে সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবতার হাতই পারে একটি জীবন বদলে দিতে। ইতি পূর্বে ও এই পুঠিয়া উপজেলার ভূমি কর্মকর্তা, একজন অসহায় , গরীব ছাত্র কে লিখা পড়ার বই কিনে দিয়ে , সকলের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি

প্রায় দুই দশক পর দেশের ভিসানীতিতে পরিবর্তন এনে নতুন নীতিমালার খসড়া মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে। ২০০৬ সালের পর প্রথমবারের মতো ভিসানীতির এ...

বিশ্বকাপে লাল কার্ড দেখলেই মিলছে ১২ কোটি টাকার ফ্রি পিজ্জা

ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগান লাল কার্ড দেখানোর পর ৬০ হাজার মিডিয়াম পিজ্জা বিনা মূল্যে দেওয়ার ঘোষণা বাস্তবায়ন করতে যাচ্ছে ডমিনোজ। বিশ্বকাপ...

Related Articles

গোদাগাড়ীতে মাদকের রমরমা ব্যবসা

​মোঃ গোলাম কিবরিয়া , রাজশাহী একের পর এক মামলা, মাদক ব্যবসা, পুলিশের...

রাজশাহীকে আরও সুন্দর মহা নগরী করা হবে

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা ফুলতলা নদীর...

​রাজবাড়ীতে ৩ লক্ষাধিক টাকার হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আল আমিন খোকন, রাজবাড়ী রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ লক্ষ...

‎প্রজনন মৌসুমেও সুন্দরবনে মৎস্য নিধনযজ্ঞ: বন বিভাগের অসাধু সিন্ডিকেটে বিপন্ন জীববৈচিত্র্য

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অবাধে চলছে বিষ প্রয়োগ ও...