Home বিনোদন ‘অপরাজেয়’ তকমা মানতে নারাজ ফ্রান্স, প্যারাগুয়েকে সমীহ গুস্তোর
বিনোদন

‘অপরাজেয়’ তকমা মানতে নারাজ ফ্রান্স, প্যারাগুয়েকে সমীহ গুস্তোর

Share
Share

২০২৬ ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম ছন্দে থাকা দল ফ্রান্স। গ্রুপ পর্বে শতভাগ জয় এবং নকআউট পর্বের প্রথম ম্যাচে সুইডেনকে বড় ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। তবে এই পারফরম্যান্সের পরও নিজেদের ‘অপরাজেয়’ বলতে রাজি নন দলের ডিফেন্ডার মালো গুস্তো।

২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপার খুব কাছে গিয়েও রানার্সআপ হয়েছিল ফ্রান্স। এবার শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে খেলছে দলটি।

ফ্রান্সের আক্রমণভাগ যেমন কার্যকর, তেমনি রক্ষণও রয়েছে দৃঢ়। তবে ধারাবাহিক সাফল্যের পরও আত্মতুষ্টিতে ভুগতে চান না গুস্তো।

তিনি বলেন, ‘আমাদের অপরাজেয় বলা দায়িত্বজ্ঞানহীন হবে। তবে আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি, ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে। তাই প্রতিটি ম্যাচে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। এই ধারা ধরে রাখতে হবে এবং প্রমাণ করতে হবে যে আমরা এই ট্রফির জন্য লড়তে প্রস্তুত।’

শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। রাউন্ড অব ৩২-এ জার্মানিকে বিদায় দিয়ে চমক দেখিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না ফ্রান্স।

গুস্তো বলেন, ‘আমরা জানি, তাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। ম্যাচটি কঠিন হবে। আমাদের পুরো মনোযোগ ধরে রাখতে হবে, প্রতিপক্ষকে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে, যাতে আমরা পরের রাউন্ডে উঠতে পারি।’

সুইডেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা সতীর্থ মাইকেল অলিসেরও প্রশংসা করেছেন গুস্তো। ওই ম্যাচে দুটি গোলে সহায়তা করেন অলিসে। চলতি বিশ্বকাপে তার মোট অ্যাসিস্ট পাঁচটি।

গুস্তো বলেন, ‘অলিসে শুরু থেকেই দলের জন্য অসাধারণ অবদান রেখে যাচ্ছে। সে আমাদের অনেক সাহায্য করেছে। এমন একজন খেলোয়াড়কে দলে পেয়ে আমরা অবশ্যই খুব খুশি।’

প্যারাগুয়ের বিপক্ষে জয় পেলে কোয়ার্টার ফাইনালে উঠবে ফ্রান্স। এমবাপ্পেসহ আক্রমণভাগের ধারাবাহিকতা এবং দলীয় পারফরম্যান্স ধরে রেখে শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় দেশমের দল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেছেন, ঢাকার সড়কে...

গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মধ্যে চেক ও আর্থিক অনুদান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ...

Related Articles

রোনালদো পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’: অর্থমন্ত্রী

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল...

কেমন হলো ভারত-ব্রাজিলের একাদশ, এক নজরে দেখে নিন

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক ভারত–ব্রাজিল ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা...

অস্কারে যাচ্ছে ‘রইদ’

৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) ‘আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর...

ক্লাসরুমে টিকটক করা যাবে কি না, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী

  স্কুলের নীতিমালা করে ক্লাসরুমে টিকটক করা নিষিদ্ধ করা হলে সেটি অন্যায়...

;