Home জাতীয় জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করে আলোচনায় অভিনেত্রী শাওন
জাতীয়

জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করে আলোচনায় অভিনেত্রী শাওন

Share
Share

জুলাই গণ–অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত মাস জুলাইয়ের প্রথম দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। পোস্টটিতে বহুল আলোচিত হ্যাশট্যাগ #জুলাইCDI নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তিনি।

বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে শাওন লেখেন, গত এক বছর ধরে তিনি ফেসবুকে #জুলাইCDI হ্যাশট্যাগটি দেখে আসছেন। তাঁর ভাষ্য, প্রথমে তিনি ভেবেছিলেন এটি শুধু জুলাই মাসে ব্যবহৃত কোনো ট্রেন্ড। পরে লক্ষ্য করেন, সারা বছরই অনেক পরিচিত ও অপরিচিত ব্যক্তি বিভিন্ন প্রসঙ্গে এই হ্যাশট্যাগ ব্যবহার করছেন।

পোস্টে শাওন লেখেন, “প্রথম প্রথম ভেবেছিলাম #জুলাইCDI কোনো একটা ট্রেন্ড। শুধুমাত্র জুলাই মাসেই হয়তো তারা #জুলাইCDI লেখে। কিন্তু একটু খেয়াল করে দেখলাম, সারাবছরই ফেসবুকে বেশির ভাগ মানুষ লিখছে #জুলাইCDI। তখন বুঝতে পারলাম, #জুলাইCDI শুধু জুলাই মাসে না, যেকোনো সময় #জুলাইCDI লেখা যায়।”

তিনি আরও লেখেন, “মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় #জুলাইCDI, তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে #জুলাইCDI লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায় #জুলাইCDI, তেমনি কারও ওপর ভীষণ রেগে গেলেও #জুলাইCDI লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ, আপনি বুঝতে পারছেন না—তখনও আপনি #জুলাইCDI লিখতে পারেন।”

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “আমার বাবা, এত কিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…”

শাওনের পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পোস্টটি ঘিরে ব্যবহারকারীদের মধ্যে পক্ষে–বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কলকাতায় নিহত সাংবাদিক দেবাশীষের মেয়ের দায়িত্ব নিলেন এমপি আমির হামজা

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সিনিয়র সাংবাদিক দেবাশীষ দত্তের একমাত্র মেয়ের পড়ালেখার সার্বিক দায়িত্ব নিয়েছেন সংসদ সদস্য (এমপি) আমির...

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায় ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে  শেখ মুজিবুর রহমানেরবাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে মামলার...

Related Articles

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তাসনিম জারার আবেগঘন পোস্ট

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর তাঁকে...

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রামের কয়েকটি...

ব্রাহ্মণবাড়িয়ায় গোলাম আযমের নামে অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর সাবেক আমির ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত অধ্যাপক...

প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন, তবে তা হতে হবে সমমর্যাদার: শফিকুর রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতেই পারেন, তবে সেই সফর হতে হবে...