Home জাতীয় মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস
জাতীয়

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

Share
Share

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের হাতে ৭০০ টাকা সহায়তা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অভিযোগ রয়েছে, গত শুক্রবার নিহত মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে দেখা করতে কুলাউড়ায় যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও দলের সমন্বয়ক সারজিস আলম। এ সময় স্থানীয়ভাবে সংগ্রহ করা চাঁদার অর্থ থেকে নিহতের পরিবারের হাতে ৭০০ টাকা তুলে দেওয়া হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নিহত মুজিবুর রহমানের স্ত্রীকে বলতে শোনা যায়, তাঁর তিনটি সন্তান রয়েছে এবং তিনি আরও এক সন্তানের মা হতে চলেছেন। তিনি অভিযোগ করেন, স্থানীয়দের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে তাঁদের পরিবার কয়েক লাখ টাকা সহায়তা পেয়েছে। তবে বাস্তবে তাঁদের হাতে মাত্র ৭০০ টাকা তুলে দেওয়া হয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। স্থানীয় কয়েকজনের দাবি, পরে এলাকার দুই প্রবাসী নিহতের পরিবারের কাছে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা পাঠান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ যদি প্রতীকী বা লোকদেখানো হিসেবে প্রতীয়মান হয়, তাহলে এ ধরনের উদ্যোগের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন ওঠে।

তবে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী কিংবা সমন্বয়ক সারজিস আলমের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার

ইরানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার পর দেশটির তিন বৈমানিককে গোপনে আটক রাখার অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে কাতার। তেহরানের উত্থাপিত এই দাবি সরাসরি খারিজ...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।...

Related Articles

মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানরত অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ হয়ে এক শিক্ষকের মর্মান্তিক...

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে নিজেদের...

গাজীপুরের জঙ্গলে মিলল ১২টি ঘোড়ার কাটা মাথা ও হাড়গোড়: এলাকায় তীব্র আতঙ্কের ছায়া

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলের ভেতর একযোগে ১২টি ঘোড়া জবাই করার চাঞ্চল্যকর খবর...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীফ ওসমান হাদী হত্যার বিচার প্রক্রিয়া সংক্রান্ত...