Home আঞ্চলিক পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা
আঞ্চলিক

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

Share
Share

মো. সোহেল মিয়া, কিশোরগঞ্জ


কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারও দানের নতুন রেকর্ড হয়েছে। ছয় মাস পর ১৩টি দানবাক্স ও ট্রাঙ্ক খুলে গণনা শেষে পাওয়া গেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা, যা এ পর্যন্ত সর্বোচ্চ।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে টাকা গণনা শেষে এ হিসাব নিশ্চিত করা হয়।

এবার শুধু নগদ টাকাই নয়, আগের যেকোনো সময়ের তুলনায় বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও রৌপ্য পাওয়া গেছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শত ভরির বেশি স্বর্ণালংকার পাওয়া গেছে। এর মধ্যে সোনা, রূপা ও হীরার অলংকার রয়েছে। এ ছাড়া দিনার, ইউরো, ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা এবং মানতকারীদের লেখা হাজারো চিঠিও পাওয়া গেছে।

শনিবার সকাল ৭টায় পাগলা মসজিদের ১০টি দানবাক্স ও তিনটি ট্রাঙ্ক খোলা হয়। পরে লোহার সিন্দুক থেকে টাকা বের করে বড় বড় বস্তায় ভরা হয়। এবার মোট ৪৩ বস্তা টাকা পাওয়া যায়, যা বস্তার সংখ্যার দিক থেকেও সর্বোচ্চ।

পরে বস্তাগুলো মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে টাকা গণনার কাজ শুরু হয়। এবার গণনার কাজে ৬৭১ জন অংশ নেন। পুরো কার্যক্রম তদারকি করেন ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দীর্ঘ সময় ধরে গণনা শেষে রাত সাড়ে ৮টায় চূড়ান্ত হিসাব পাওয়া যায়।

এবারের দানের অর্থ যোগ হওয়ায় পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা অর্থের পরিমাণ ১৩০ কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে ব্যাংক হিসাবে জমা ছিল ১১৪ কোটি টাকা।

সবশেষ গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। সেই সময়ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, সোনা, রূপা ও হীরার অলংকার পাওয়া যায়।

সকালে জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী, দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

টাকা গণনার সময় সাংবাদিকদের ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের পরিচালন ব্যয় মেটানোর পর অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা রাখা হয়। বর্তমানে সরাসরি দানের ১১৪ কোটি টাকা এবং অনলাইনে দানের ২৪ লাখ ৭৬ হাজার ৮৮২ টাকা ব্যাংকে জমা রয়েছে। এ ছাড়া দান হিসেবে পাওয়া বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার জেলা প্রশাসনের ট্রেজারিতে সংরক্ষিত আছে।

তিনি আরও বলেন, ব্যাংকে জমা অর্থের লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয়। পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তাও প্রদান করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় চার দশক ধরে অমীমাংসিত থাকা এক হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ১৯৮৭ সালে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে...

বরযাত্রীর অটোরিকশা খালে পড়ে ১২ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে...

Related Articles

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: প্রেমিককে পাঠানো মেসেজের স্ক্রিনশট ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে আফরিন আক্তার (১৭) নামের এক একাদশ শ্রেণির কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ...

খুলনার রূপসায় ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ইটভাটায় দুর্বৃত্তদের গুলিতে ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল...

সিলেটে নিজ বাড়ি থেকে মালিকসহ ৩ জনের গলা কাটা লাশ উদ্ধার, সবশেষ যা জানা যাচ্ছে

সিলেট মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে বাড়ির মালিক আবদুস...

স্ত্রীকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদে অটোরিকশাচালক খুন: মূলহোতাসহ গ্রেপ্তার ২

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশাচালক সুমন হত্যার তিনদিন পর চাঞ্চল্যকর এই ঘটনার আসল রহস্য...