Home শিক্ষা উচ্চ মাধ্যমিক শেরপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
উচ্চ মাধ্যমিকশিক্ষা

শেরপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Share
Share

নিজস্ব প্রতিবেদক, শেরপুর


আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

সভায় জেলা প্রশাসক বলেন, পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করা, কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং সব ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি পরীক্ষার্থীদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ. জ. ম. রেজাউল করিম খান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ানসহ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও প্রতিনিধিরা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং পরীক্ষা–সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) পরীক্ষার সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা সচল রাখা এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় পরীক্ষার সুষ্ঠু ও সফল আয়োজন নিশ্চিত করতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতি নির্বাচনে বহিষ্কৃত গাজী নজরুল ভোট দিতে পারবেন: শিশির মনির

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেওয়ার সিদ্ধান্তকে দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য নতুন বার্তা বলে মনে করেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী...

জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকে দেশজুড়ে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে তৎকালীন তথ্য...

Related Articles

এসএসসিতে এবার ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী: কমলো পাসের হার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সার্বিক ফলাফলে...

টাঙ্গাইলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন ভাইবোন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এক অভাবনীয় ও গৌরবোজ্জ্বল সাফল্যের দেখা...

ইবি স্মার্ট আইডি কার্ড প্রকল্পে শিক্ষার্থীদের ভোগান্তি অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের ডিজিটাল সেবা সহজ করতে চালু করা স্মার্ট আইডি...

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়–এ দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাসে উত্তেজনা...