Home জাতীয় অপরাধ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা
অপরাধ

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

Share
Share

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা 


কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে রাশিদা বেগম (৪২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাশিদা বেগম ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর গ্রামে দীর্ঘদিন ধরে খোরশেদ আলম ও ইউপি সদস্য রহিম সরকারের পক্ষের মধ্যে বিরোধ চলছিল। কিছুদিন আগে ওই বিরোধের জেরে রহিম সরকারের পক্ষের সদস্য মাওলা সরকারকে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলায় পলাতক আসামি দেলোয়ার হোসেনের স্ত্রী রাশিদা বেগম বৃহস্পতিবার তাঁর পালিত গরু আনতে এলাকায় যান।

এ সময় গরুগুলো একটি পিকআপে করে নেওয়ার পথে প্রতিপক্ষের কয়েকজন তাঁর গাড়ির গতিরোধ করে। অভিযোগ রয়েছে, তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হামলার সময় তাঁকে বাঁচাতে গেলে তাঁর দুই মেয়েও আহত হন বলে জানা গেছে।

নিহতের মামা সালাউদ্দিন অভিযোগ করেন, পূর্ব শত্রুতার কারণেই তাঁর ভাগনিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর...

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান , শেরপুর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়,...

Related Articles

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র প্রধান আটক

বাগেরহাট প্রতিনিধি সুন্দরবনের কয়রা এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিত...

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই...

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক

নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে মেঘনা নদীতে ফেলে দেওয়ার...

শেরপুরে অভিযানে ২৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, শেরপুর শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ২৬৬...