Home আঞ্চলিক সিরাজগঞ্জ সলঙ্গায় যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
আঞ্চলিকজাতীয়

সিরাজগঞ্জ সলঙ্গায় যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

Share
Share

আবু হানিফ, সিরাজগঞ্জ 


নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য,সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সলঙ্গা থানা যুবদল।

মঙ্গলবার বিকেলে সলঙ্গা ধানহাটায় সমবেত হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কদমতলা সমাজ কল্যাণ পাঠাগারে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান সরকার,সলঙ্গা থানা যুবদলের আহবায়ক ও রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান পাপন,যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আমজাদ,যুগ্ম আহ্বায়ক সেলিম এলাহী,যুগ্ম আহ্বায়ক ও সলঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান,যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ম আহ্বায়ক তারিফ মাহমুদ,যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ,যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, অন্যতম নেতা খন্দকার আল আমিনসহ অনেকে।  বক্তারা বলেন,জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃংখলা বাহিনীকে সজাগ থাকতে হবে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। জনগণের জানমাল রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পাহারায় থাকতে হবে।ফ্যাসিস্ট আওয়ামী দোসররা যেন সাধারণ মানুষের নিরাপত্তা,ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবনে ব্যাহত করতে না পারে,সে লক্ষ্যে যুবদলের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০...

নারীদের নিরাপদ যাতায়াতে তিন জেলার ১৪ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

দেশের নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন...

Related Articles

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া...

মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতাদের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ পদে ১১ জনের চাকরি

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব খাতভুক্ত পাঁচটি পদে ১১ জনকে নিয়োগ দেওয়া...

যবিপ্রবির শিক্ষককে নিয়ে প্রকাশিত সংবাদের তদন্ত চাইলেন তিনি নিজেই

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও...