Home জাতীয় দুর্ঘটনা ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দুর্ঘটনা

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Share
Share

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী


রাজশাহীর বাঘা উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন প্রামাণিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাঁর মরদেহ সারারাত খুঁটিতে ঝুলন্ত অবস্থায় ছিল। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস, পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া মাঠ এলাকায় ঘটে। নিহত মামুন প্রামাণিক ওই এলাকার গোচর মহল্লার বাসিন্দা ভাদু প্রামাণিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা মহসীন আলী জানান, সকালে বেগুন তুলতে গিয়ে তিনি বিদ্যুতের খুঁটিতে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে ঘটনাটি প্রকাশ পায়।

স্থানীয়দের ধারণা, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তিনি খুঁটিতে ওঠেন। ঘটনাস্থল থেকে একটি বাঁশ, লোহার রড ও কাটা বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, একটি তার কাটার পর দ্বিতীয় তার কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। কাজের সময় গামছা দিয়ে নিজেকে খুঁটির সঙ্গে বেঁধে রাখায় মৃত্যুর পরও তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় ছিল।

ঘটনাস্থলে উপস্থিত নিহতের ভগ্নিপতি সোহরাব হোসেন বলেন, মামুন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং চুরির সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, তাঁদের একটি প্রতিবন্ধী মেয়ে (১৪) ও একটি ছেলে (১২) রয়েছে। স্বামীর বেপরোয়া জীবনযাপনের কারণে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকতেন। বর্তমানে তিনি ঈশ্বরদী ইপিজেডে চাকরি করেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে মামুন কাজের কথা বলে তাঁর কাছ থেকে এক হাজার টাকা নেন। বিকেলে ফোনে জানান, শরীর খারাপ থাকায় কাজে যাননি এবং আড়ানীতে অবস্থান করছেন। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ হয়নি।

বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরী জানান, সকাল ৭টা ২০ মিনিটে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাজেটকে ‘চানাচুরের মতো’ বললেন জামায়াতের এমপি আমির হামজা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘চানাচুরের মতো’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আমির হামজা। তাঁর ভাষ্য,...

প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা গড়তে শেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শেরপুরে ‘টেইলারিং অ্যান্ড ড্রেসমেকিং’ বিষয়ে ৯ দিনের আবাসিক প্রশিক্ষণ...

Related Articles

বৈদ্যুতিক ফ্যান ব্যবহারের সময় দুর্ঘটনা, কৃষকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন...

থামছে না সড়ক দুর্ঘটনা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় ট্রাক ও...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক...

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...