Home বিনোদন সাইবার বুলিং নিয়ে মুখ খুললেন প্রভা
বিনোদন

সাইবার বুলিং নিয়ে মুখ খুললেন প্রভা

Share
Share

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

ভিডিও বার্তায় প্রভা বলেন, দীর্ঘদিন অনেক বিষয় নিয়ে নীরব থাকলেও এখন কিছু কথা বলা প্রয়োজন বলে মনে করছেন। দায়িত্ববোধ থেকেই তিনি বিষয়টি সামনে আনছেন।

সাইবার বুলিংকারীদের মানসিকতা প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই নিজের নিরাপত্তাহীনতা, হতাশা বা ব্যক্তিগত অসন্তুষ্টি থেকে অন্যকে আক্রমণ করেন। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পী ও পরিচিত ব্যক্তিদের লক্ষ্য করে করা অনেক আক্রমণের পেছনে এমন মানসিকতা কাজ করে।

প্রভা বলেন, প্রায় ১৬ বছর ধরে তিনিও নিয়মিত ট্রল ও বুলিংয়ের শিকার হচ্ছেন। এ ধরনের আচরণ মানসিকভাবে কষ্টদায়ক বলেও মন্তব্য করেন তিনি।

ভিডিওতে ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকেই দায়ী করার প্রবণতার সমালোচনা করেন প্রভা। তিনি বলেন, অনেক ক্ষেত্রে অপরাধীকে চিহ্নিত ও সমালোচনা করার পরিবর্তে ভুক্তভোগীকেই আক্রমণের মুখে পড়তে হয়, যা একটি সামাজিক সমস্যা।

অভিনেত্রী আরও বলেন, অন্যের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, সম্মতি ছাড়া ব্যক্তিগত তথ্য প্রকাশ কিংবা ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা উচিত।

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধীর পরিবর্তে ভুক্তভোগীকে দোষারোপ করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন।

ভিডিও বার্তাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিউইয়র্ক আইনসভায় নতুন ইতিহাস: প্রথম ফিলিস্তিনি ও হিজাবি নারী সিনেটর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছে। নিউইয়র্ক স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-১২ আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়ে আইনসভার সদস্য নির্বাচিত...

আশুগঞ্জ সার কারখানা ক্যাম্পে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আ’ত্ম’হ’ত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় জাহাঙ্গীর আলম (৫২) নামের এক পুলিশ উপপরিদর্শক (এসআই) নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে মাথায়...

Related Articles

সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত ১০টি পাতার তালিকা প্রকাশ করা...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো...

ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি

ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের...

৭৫ বছর বয়সে ২৫ বছরের শ্রীলীলার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রজনীকান্ত

৭৫ বছর বয়সী অভিনেতা রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘ধর্মন’-এ যুক্ত হয়েছেন ২৫ বছর...

;