Home সাম্প্রতিক নওগাঁর মান্দায় ডিবি পুলিশের অভিযানে ১৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাম্প্রতিক

নওগাঁর মান্দায় ডিবি পুলিশের অভিযানে ১৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

Share
Share

মো. হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ)


নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল ১২ জুন ২০২৬ তারিখে মান্দা থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ডিবি পুলিশ জানতে পারে, মান্দা উপজেলার কুসুম্বা মোড়ে বিকাশ চন্দ্রের অটোমেকানিকের দোকানের আশপাশে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে। এ সময় তার কাছে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে ১৮ পাতায় ১০টি করে মোট ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মামুনুর রশিদ (৪৩)। তিনি নওগাঁর মান্দা উপজেলার চক ভোলাই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ, ৭ লাখ টাকার মাছ নিধন

সাকিব,ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি মাছের পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে মাছচাষি আব্দুর রহিমের...

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল শেরপুরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতি

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শেরপুরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর)...

Related Articles

সুনামগঞ্জে আ.লীগ নেতা বেনজির আহমেদ মানিক গ্রেপ্তার

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিককে...

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে অতর্কিত বন্দুক হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের নিকটবর্তী একটি আবাসিক এলাকায় বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তঃসত্ত্বা...

‘ছাত্রদল না থাকলে শিবিরকে পিটিয়ে গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ’: রাশেদ খাঁন

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে নিষিদ্ধ কিংবা কোণঠাসা ছাত্রলীগ আবারও জামায়াত-শিবিরকে পিটিয়ে...

বারিধারায় বেপরোয়া গাড়ির চাপায় ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের করুণ মৃত্যু

রাজধানীর অভিজাত এলাকা বারিধারা ডিপ্লোমেটিক জোনে বেপরোয়া গতির এক বিলাসবহুল প্রাইভেট কারের...

;