Home জাতীয় অপরাধ নওগাঁর মান্দায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান জব্দ ৪০০ লিটার
অপরাধ

নওগাঁর মান্দায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান জব্দ ৪০০ লিটার

Share
Share

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেল তিনটার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই (গোয়ালপাড়া) এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মাদক কারবারের অভিযোগে মো. শাহিন (২৬) ও তাঁর স্ত্রী আয়েসা খাতুন (২১)-কে আটক করা হয়।

এ সময় পলাতক আসামি আলিমুদ্দিন (৫০) ও সৈয়দ আলী (৬০)-এর বাড়িসহ আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি চোলাই মদ তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

মান্দা থানা পুলিশ জানায়, উদ্ধার করা মাদক ও জব্দ করা সরঞ্জাম জিম্মায় নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির ‘কবর’ হয়েছে। আগামী পাঁচ বছর...

রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁকে দুইবার ফোন করে...

Related Articles

ভাড়া বাসায় চলত পর্নোগ্রাফি তৈরি: পুলিশি অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

গোবিন্দগঞ্জের এক ভাড়া বাসায় রূপসী চেহারার আড়ালে চলছিল অনৈতিক কর্মকাণ্ড। গোপন সংবাদ...

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি

মো:গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের পাকারমাথা এলাকায় নয় বছর...

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল যন্ত্রাংশ ও ওষুধ জব্দ

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ...

ঢাকায় টার্গেট কিলিংয়ে বাড়ছে বহিরাগত শুটারের ব্যবহার, নতুন চ্যালেঞ্জে পুলিশ

রাজধানীতে সাম্প্রতিক কয়েকটি টার্গেট কিলিংয়ের ঘটনায় ঢাকার বাইরের শুটারদের সম্পৃক্ততা পাওয়ায় নতুন...