Home জাতীয় ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির
জাতীয়

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির

Share
Share

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ‘ভারত–বাংলাদেশ এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে দেওয়া মন্তব্যের বিষয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।

পোস্টে তিনি বলেন, বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে আসা দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য তাঁর নজরে এসেছে। ‘ভারত–বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বলতে তিনি কী বুঝিয়েছেন, সে বিষয়ে সরকারের উচিত তাঁর কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া।

ডা. শফিকুর রহমান বলেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই এ ধরনের বক্তব্যের অর্থ পরিষ্কার না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

তিনি সরকারের প্রতি বিষয়টি দ্রুত পরিষ্কার করার আহ্বান জানিয়ে বলেন, সরকার এ বিষয়ে সুরাহা করবে বলে তিনি আশা করেন। যদি ওই বক্তব্য আক্ষরিক অর্থেই এমন কিছু বোঝাতে দেওয়া হয়ে থাকে, তাহলে তা নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমানের মতে, দুই দেশের সম্পর্ক ও কূটনৈতিক সৌজন্যের স্বার্থেই এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা জনসম্মুখে তুলে ধরা উচিত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের নেপথ্যে চাঞ্চল্যকর নানা তথ্য...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ছাত্রীকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। রোববার...

Related Articles

নিশ্চায়নের পরও যে কারণে বাতিল হতে পারে একাদশে ভর্তি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি নিশ্চায়ন করার পরও নির্ধারিত সময়ের মধ্যে...

মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

  বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক...

নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ শুরু

  নওগাঁয় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও...

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে...

;