Home জাতীয় কক্সবাজারে তারেক রহমানের সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

কক্সবাজারে তারেক রহমানের সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

Share
Share

ওমর ফারুক, কক্সবাজার


কক্সবাজারের চকরিয়ায় আজ শনিবার (১৩ জুন) এক জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। বিকেল চারটায় চকরিয়া পৌর শহরের বাসটার্মিনাল মাঠে আয়োজিত এ জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে সমাবেশস্থলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রধান অতিথির আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হক বলেন, জনসভাকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, তারেক রহমান সকাল পৌনে ১০টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

এরপর তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে মাছুয়াখালী খাল খননকাজের উদ্বোধন করবেন। পরে দুপুর সোয়া ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।

সফরসূচিতে আরও রয়েছে, দুপুর একটায় পেকুয়ার মেহেরনামা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রনেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ। এরপর বিকেল দেড়টায় নতুন মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সোয়া দুইটায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

বিকেল চারটায় চকরিয়া বাসটার্মিনাল মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সভায় সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করবেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম। এ ছাড়া জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা পাঁচটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। পরে তিনি পেকুয়ার নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন। এর আগে ডুলাহাজারা-মালুমঘাট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির স্থানও তিনি সরেজমিনে পরিদর্শন করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর তখন আর দশটা দিনের মতোই ব্যস্ত। অফিসগামী মানুষের ভিড়, স্কুলে যাওয়ার...

ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে

  রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি। এক মাসেরও বেশি সময় ধরে ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ১৫০ টাকায়...

Related Articles

প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, সম্পর্ক ভাঙতেই ফেরত চেয়ে মামলা

প্রেমিকার জন্য প্রায় ৪ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৯২৭ টাকা খরচ...

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশে বিদেশি গোয়েন্দা তৎপরতা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন এক ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক...

রুটি-কেকের নাশতাতেও বাড়তি চাপ খেটে খাওয়া মানুষের

দিনভর হাড়ভাঙা খাটুনির ফাঁকে অল্প খরচে ক্ষুধা মেটাতে এক কাপ চা, কলার...