Home আঞ্চলিক মোগলাবাজার থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
আঞ্চলিক

মোগলাবাজার থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

Share
Share

মোগলাবাজার (সিলেট), ১০ জুন ২০২৬ — মোগলাবাজার থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ কৈলাস চন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালনা করেন।

অনুষ্ঠানে ওসি মনির হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে কিশোর গ্যাংয়ের কুফল, ইভটিজিং প্রতিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব, অল্প বয়সে আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণের ঝুঁকি এবং অপমৃত্যু প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন।

তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন, নৈতিক মূল্যবোধ চর্চা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে মাদকাসক্তি, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য তাদের উদ্বুদ্ধ করেন।

সচেতনতামূলক এ কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্ব নিলেন ইউএনও

রাজশাহীর দুর্গাপুরে নিয়োগ পরীক্ষাকেন্দ্রে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা...

যাবজ্জীবনের সাজা, তবু অধরা ‘চিট রাসেল’

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী ও উত্তরাঞ্চলের আলোচিত মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি...

মোরেলগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়ে ক্ষোভ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে...