Home জাতীয় অপরাধ ভারতে অষ্টম শ্রেণির ছাত্রীকে মদ পান করিয়ে দলবদ্ধ ধর্ষণ
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

ভারতে অষ্টম শ্রেণির ছাত্রীকে মদ পান করিয়ে দলবদ্ধ ধর্ষণ

Share
Share

ভারতের দুর্গাপুর শিল্পাঞ্চলে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে মদের সঙ্গে মাদক মিশিয়ে অচেতন করে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) হোটেলে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে এক তরুণীসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে সংশ্লিষ্ট হোটেলের ম্যানেজারকেও।

ভুক্তভোগী ছাত্রী পশ্চিম বর্ধমানের বুদবুদ থানা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। বর্তমানে সে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) বুদবুদ এলাকারই পরিচিত এক তরুণী ফোন করে ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ওই তরুণী তিন যুবকের সঙ্গে একটি গাড়িতে করে তাকে নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার একটি হোটেলে ওঠে। সেখানে জোর করে তাকে মদ পান করানো হয়। এতে সে বেহুঁশ হয়ে পড়লে ওই তিন যুবক তাকে ধর্ষণ করেন। এরপর রাতে রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীকে বুদবুদ বাইপাসের ধারে ফেলে রেখে অভিযুক্তরা গাড়ি নিয়ে পালিয়ে যান। রাত সাড়ে ১০টা নাগাদ এক অটোরিকশাচালক তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন।

ঘটনার তদন্তে নেমে পুলিশ রোববার (৭ জুন) সকাল থেকেই বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার প্রণব কুমার জানান, অভিযোগ পাওয়ার পরপরই মূল ষড়যন্ত্রকারী ওই তরুণীসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। হোটেলের ম্যানেজারকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় ঈশ্বরগঞ্জে কোরআন খতম ও দোয়া

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত সুস্থতা কামনায় ঈশ্বরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত...

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে চার বস্তা হরিণ শিকারের ফাঁদ ও ট্রলার জব্দ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ চার বস্তা হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে...

Related Articles

নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান: গ্রেপ্তার ১৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি আবাসিক হোটেলে ঝটিকা অভিযান চালিয়ে অসামাজিক ও...

দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলা : ফিলিস্তিনির মৃত্যু

অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় প্রাণহানির ঘটনা ঘটে...

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা জব্দ

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার...

মুরাদনগরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ...