Home আঞ্চলিক চকরিয়ায় প্রায় ৬ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ
আঞ্চলিকচট্টগ্রাম

চকরিয়ায় প্রায় ৬ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

Share
Share

ওমর ফারুক, কক্সবাজার


কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে প্রায় ৬ কোটি টাকার সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন এ প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তাদের দাবি, নির্ধারিত মান বজায় না রেখে দায়সারাভাবে কাজ সম্পন্ন করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে মাতামুহুরী নদী থেকে উত্তোলিত কাদা মিশ্রিত বালু ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বেস ও সাব-বেস নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ও পুরোনো ইটের গুঁড়া ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, দ্রুত বিল উত্তোলনের উদ্দেশ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করছে। এতে নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এছাড়া কয়েকটি কালভার্টের ঢালাই কাজেও যথাযথ তদারকি ছিল না বলে অভিযোগ করেন তারা। গুরুত্বপূর্ণ পর্যায়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের উপস্থিতি ছাড়াই কাজ সম্পন্ন করা হয়েছে বলেও দাবি স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের প্রতিনিধিরা বলেন, “সরকার জনগণের অর্থে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু অনিয়মের কারণে প্রকৃত সুফল পাওয়া যাচ্ছে না। নিম্নমানের কাজের ফলে অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।”
তারা প্রকল্পের কাজের মান যাচাইয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আনার দাবি জানান।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি। তবে চকরিয়া এলজিইডি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে প্রকল্পের গুণগত মান নিশ্চিত করবে এবং জনস্বার্থে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে হত্যার পর স্বামী...

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, থানায় মামলা

বেনাপোল স্থলবন্দরের একটি শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা ভারতীয় পণ্য আত্মসাতের অভিযোগে বন্দর কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে...

Related Articles

ভূরুঙ্গামারী–ঢাকা বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

হাসান মাহমুদ জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার ‘ডে অ্যান্ড...

চালিবন্দর মহাশ্মশানের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের

সিলেট প্রতিনিধি সিলেট নগরের চালিবন্দর মহাশ্মশান ঘাটের অবকাঠামোগত উন্নয়ন ও সেবার পরিধি...

মুরাদনগরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা ‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো...

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন,...