Home জাতীয় অপরাধ সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক
অপরাধ

সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক

Share
Share

এমরান হোসেন, জামালপুর


জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) জোরপূর্বক ঘরে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইব্রাহিম (৩৫) পলাতক রয়েছেন।

গত শুক্রবার (৬ জুন) সকাল ১০টার দিকে ভুক্তভোগী ছাত্রীর বাবা মো. বাবলু বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলার কুমারপাড়া গ্রামের মৃত নজরুলের ছেলে মো. ইব্রাহিমকে (৩৫) আসামি করা হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত ইব্রাহিম বিবাহিত এবং দুই সন্তানের জনক। এর পরও তিনি দীর্ঘদিন ধরে নিজের মুঠোফোন থেকে বিভিন্ন সময়ে ওই ছাত্রীকে ফোন করে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। লোকলজ্জার ভয়ে ছাত্রীটি বিষয়টি প্রথমে পরিবারকে জানায়নি।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৫ জুন) বিকেল আনুমানিক চারটার দিকে ওই ছাত্রী ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ইব্রাহিম তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে ঘরের ভেতরে নিয়ে যান। এরপর ভয়ভীতি ও হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরে বাড়িতে মেয়েটিকে না পেয়ে তার স্বজন ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে মেয়েটির ফুফুসহ কয়েকজন ইব্রাহিমের ঘরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করেন। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ইব্রাহিম কৌশলে ঘর থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী ছাত্রী পরিবারের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ জানায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর চিকিৎসা পরীক্ষার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

মাদারীপুরে ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ

মাদারীপুর সদর উপজেলায় চাচার বাড়িতে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে...

ঋষিপাড়ায় ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

  নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ শ্রী সুকুমার প্রাং...

সেনা কর্মকর্তা পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মোংলায় যুবক গ্রেপ্তার

  র‍্যাব ও সেনাবাহিনীর ভুয়া ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের...

ঝোপে মিলল একাধিক মামলার আসামির মরদেহ : স্ত্রী বললেন, ‘পরিবার ধ্বংস করেছে’

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপঝাড়ের ভেতর থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে একাধিক মামলার এক...