Home সাম্প্রতিক রংপুরে পানিতে ডুবে বেরোবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু
সাম্প্রতিক

রংপুরে পানিতে ডুবে বেরোবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

Share
Share

পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়–এর এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার নগরীর পানবাড়ী এলাকায় ঘাঘট নদী এবং পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার, সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) এবং শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)। রাজীব ও সেনাতুল সম্পর্কে চাচাতো–জ্যাঠাতো ভাইবোন।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, শিহাব শাহরিয়ার ঘাঘট নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর মরদেহ নদীতে ভাসতে দেখা যায়। শিহাব নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার বাসিন্দা ছিলেন।

অন্যদিকে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকায় বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশু পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বকাপজয়ী দুই ফুটবলারকে ওজনসমান টমেটো উপহার

বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার ফাবিয়ান রুইজ ও পাবলো পায়েজ গাভিরা (গাভি) নিজ শহর লস পালাসিওসে ব্যতিক্রমী সংবর্ধনা পেয়েছেন। নগদ অর্থ বা দামি উপহারের বদলে...

কাজ দেওয়ার প্রলোভনে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, ভারতে গ্রেপ্তার ২

কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও পরে ব্ল্যাকমেইল করার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ...

Related Articles

বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা

  ফেসবুকে বিনামূল্যে নতুন ধরনের ভেরিফায়েড ব্যাজ চালুর ঘোষণা দিয়েছে মেটা। এই...

‘আপনাকে খুশি করতে মতামত বদলাব না’: প্রতিবাদে অনড় সুরসম্রাট অরিজিৎ সিং

রাজধানী দিল্লিতে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষার নানা অনিয়মের প্রতিবাদে চলা শিক্ষার্থী আন্দোলনে...

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের আনুষ্ঠানিক চিঠি

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে...

শিক্ষার্থীদের ওপর পুলিশের তাণ্ডব: রাজপথে পিষ্ট ভারতের ভবিষ্যৎ

মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট-ইউজি’ (NEET-UG)-র প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলনে নেমে দিল্লির...