নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলের প্রধান কোচ পিটার জেমস বাটলারকে ঘিরে একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
কিছু গণমাধ্যমে দাবি করা হয়, গোয়ার টিম হোটেলে ছারপোকার কামড়ে অসুস্থ হয়ে পড়েছেন বাটলার। এমনকি তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলেও খবর প্রকাশিত হয়।
তবে এ বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
দল-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার রাতে বাটলারের কক্ষে ছারপোকা নয়, একটি মৌমাছি পাওয়া যায়। বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে তাঁর কক্ষ পরিবর্তন করে দেওয়া হয়।
এ ছাড়া গোয়ার আবহাওয়ার সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে না পারায় বাটলারের শরীরে অ্যালার্জিজনিত র্যাশ দেখা দেয়। তবে এ কারণে তাঁকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।
বৃহস্পতিবার ছিল বাংলাদেশের রিকভারি সেশন ও বিশ্রামের দিন। এদিন দলের খেলোয়াড়েরা হালকা অনুশীলন ও পুনরুদ্ধার কার্যক্রমে অংশ নেন।
এর আগে সেমিফাইনালে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। এখন হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালের প্রস্তুতি নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্যদের সঙ্গে ইউনেস্কোর (UNESCO) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়...
ByDesk ReportSeptember 9, 2026চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসব কর্মসূচির...
ByDesk ReportSeptember 9, 2026শিয়ালের হুক্কাহুয়া ডাক কিংবা শিয়ালপণ্ডিত নামে কাউকে ব্যঙ্গ করা—ছোটবেলায় এমন উপমা...
ByDesk ReportSeptember 11, 2026যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...
ByDesk ReportSeptember 10, 2026ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বাংলাদেশ রেলওয়ের সাম্প্রতিক এক বৈঠকে মোংলা-ঢাকা রুটে একজোড়া নতুন আন্তঃনগর...
ByDesk ReportSeptember 10, 2026মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...
ByDesk ReportSeptember 10, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment