Home সাম্প্রতিক সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা
সাম্প্রতিক

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

Share
সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা
Share

পটুয়াখালীর বাউফল উপজেলায় সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিয়েছেন জামায়াতে ইসলামী নেতা ও সাবেক এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

জানা গেছে, পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের রিপন দাস, সাধু দাস ও নিধু দাস নামের তিন প্রতিবন্ধী ভাইয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। এর অংশ হিসেবে নিজের সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত এক মাসের বেতন-ভাতা তাদের জন্য প্রদান করা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, পরিবারের বসতঘর পুনর্নির্মাণ এবং নিয়মিত খাদ্যসহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফোনালাপে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, গণমাধ্যমে প্রতিবন্ধী তিন ভাইয়ের মানবেতর জীবনযাপনের খবর প্রকাশের পর তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, সংবিধান ও রাষ্ট্রীয় ব্যবস্থায় নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ বিষয়ে রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর ভূমিকা নিয়ে তিনি সমালোচনামূলক মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামী ধর্মভিত্তিক রাজনীতি করে না; বরং দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার পক্ষে কাজ করে।

এ ঘটনায় স্থানীয়ভাবে মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে। তবে রাজনৈতিক বক্তব্য ও প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনাও চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আইন মেনে চলার নির্দেশ

সিলেট শহরকে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা মেনে চলার ওপর জোর...

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে মনু (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়...

Related Articles

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন

বিদেশ সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালা...

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়েছে সরকার। নতুন বেতন কাঠামোর...

মিষ্টিতে পোকা পাওয়ার ভিডিও দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবি

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবড়ায় মিষ্টিতে পোকা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক...

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ

ইউরোপের শেনজেন ভিসার আদলে চালু হতে যাওয়া ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ দিয়ে...