Home আঞ্চলিক ‘আপা’ ডাকায় নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা
আঞ্চলিকসিলেট

‘আপা’ ডাকায় নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা

Share
Share

ওসমানীনগর প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ‘আপা’ বলে সম্বোধন করায় নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুল অ্যান্ড কোম্পানির তাজপুর শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
গত শুক্রবার বিকেলে উপজেলার তাজপুর বাজারে অবস্থিত বনফুলের শোরুমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা।
অভিযানকালে ক্যাশ মেমো ও সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করে বাসি মিষ্টি বিক্রির প্রমাণ পাওয়া যায় বলে প্রশাসন জানিয়েছে। এ সময় শোরুমের এক কর্মচারী পুরোনো মিষ্টির সঙ্গে নতুন মিষ্টি মিশিয়ে বিক্রির বিষয়টি স্বীকার করেন। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
উপজেলা প্রশাসন জানায়, মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইউএনওকে আপা ডাকায় জরিমানা’ শিরোনামে সংবাদ ও পোস্ট ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে এমন দাবি নাকচ করে দিয়েছেন বনফুলের তাজপুর শাখার ব্যবস্থাপক সুহেল বড়ুয়া।
তিনি বলেন, “আপা ডাকায় নয়, বাসি মিষ্টি রাখার দায়েই জরিমানা করা হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, বাসি মিষ্টি বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বকাপজয়ী দুই ফুটবলারকে ওজনসমান টমেটো উপহার

বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার ফাবিয়ান রুইজ ও পাবলো পায়েজ গাভিরা (গাভি) নিজ শহর লস পালাসিওসে ব্যতিক্রমী সংবর্ধনা পেয়েছেন। নগদ অর্থ বা দামি উপহারের বদলে...

কাজ দেওয়ার প্রলোভনে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, ভারতে গ্রেপ্তার ২

কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও পরে ব্ল্যাকমেইল করার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ...

Related Articles

মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্ব নিলেন ইউএনও

রাজশাহীর দুর্গাপুরে নিয়োগ পরীক্ষাকেন্দ্রে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা...

যাবজ্জীবনের সাজা, তবু অধরা ‘চিট রাসেল’

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী ও উত্তরাঞ্চলের আলোচিত মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি...

মোরেলগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়ে ক্ষোভ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে...

মাদ্রাসার আবাসিক কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে...