Home জাতীয় হাদি হত্যার বিচার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভের কর্মসূচি ইনকিলাব মঞ্চের
জাতীয়

হাদি হত্যার বিচার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভের কর্মসূচি ইনকিলাব মঞ্চের

Share
Share

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার, অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার নেপথ্যে থাকা দেশি-বিদেশি ষড়যন্ত্র উদ্‌ঘাটনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল এবং শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানেও কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে নেতারা হাদি হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
ইনকিলাব মঞ্চের নেতাদের অভিযোগ, এ হত্যাকাণ্ডের পেছনে দেশি-বিদেশি চক্রান্ত থাকতে পারে। তাই ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে নিরপেক্ষ ও কার্যকর তদন্তের দাবি জানিয়েছেন তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের তীব্র সামরিক সংঘাত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম...

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম—এমনটাই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমকে...

Related Articles

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের ভাঙনে রামপালে শতাধিক পরিবার ভিটেমাটিছাড়া

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের তীরবর্তী এলাকায় তীব্র...

সরকারি ব্যবস্থাপনায় হজ করা ৪৩৪১ হাজীকে ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ টাকা

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার...

শেরপুরে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর  কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার...

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের...