Home জাতীয় প্রকল্পের নামে ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ: আসিফ-হাসনাতকে নতুন করে চ্যালেঞ্জ জেলা পরিষদ প্রশাসকের
জাতীয়

প্রকল্পের নামে ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ: আসিফ-হাসনাতকে নতুন করে চ্যালেঞ্জ জেলা পরিষদ প্রশাসকের

Share
Share

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা


প্রকল্পের নামে ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলে দুই এনসিপি নেতা আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।

রোববার (৩১ মে) গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি দাবি করেন, আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ দুটি উপজেলার জন্য যথাক্রমে ১৫ কোটি ও ১০ কোটি টাকা বরাদ্দ নিয়েছেন।

মোস্তাক মিয়া বলেন, ‘ওরা যে টাকাটা নিয়েছে, পারলে বলুক নেয়নি।’

নিজের আগের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, দুটি উপজেলায় প্রকল্পের নামে যথাক্রমে ১৫ কোটি ও ১০ কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। একই সময়ে পাশের অন্যান্য উপজেলায় ১০ লাখ থেকে ১৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ‘এটা তো বৈষম্য। আমি সেই বৈষম্যের কথাই বলতে চেয়েছি,’ বলেন তিনি।

জেলা পরিষদ প্রশাসকের অভিযোগ, দুটি উপজেলার জন্য বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হলেও আশপাশের অন্যান্য উপজেলায় তুলনামূলকভাবে খুব কম অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, যা উন্নয়ন বরাদ্দে বৈষম্যের ইঙ্গিত দেয়।

তবে এ বিষয়ে আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

এদিকে মোস্তাক মিয়ার এই বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অভিযোগের সত্যতা ও প্রকল্পভিত্তিক অর্থ বরাদ্দের বিস্তারিত নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন উঠেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

  ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁকে মন্ত্রীর পদমর্যাদায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে...

স্কুলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক মথুরায় একটি আবাসিক স্কুলের (গুরুকুল) ভূগর্ভস্থ জলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংক্রমণে চার শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এই...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত...

মাকে রাখতে নারাজ গ্রামপুলিশ ছেলে, ইউএনওর কাছে অভিযোগ

পাবনার সাঁথিয়ায় বৃদ্ধ ও অসুস্থ মাকে নিজের সঙ্গে রেখে ভরণপোষণ করতে রাজি...

মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সতর্ক প্রশাসন

  কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায়...

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

;