Home আন্তর্জাতিক হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ, উত্তেজনা বৃদ্ধি
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ, উত্তেজনা বৃদ্ধি

Share
Share

কাতারে আলোচনা শুরুর আগে ইরানের হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় কয়েক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড সেন্টকম জানিয়েছে, আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

সেন্টকমের দাবি, ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষায় দক্ষিণ ইরানে এ অভিযান চালানো হয়। সেন্টকমের মুখপাত্র টিমোথি হকিন্স মার্কিন সংবাদমাধ্যম CNN–কে এ তথ্য জানান।

অন্যদিকে, ইরান অভিযোগ করেছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হামলাকে ‘অবৈধ ও অন্যায্য’ বলে উল্লেখ করা হয়।

তেহরানের দাবি, গত ২৮ ঘণ্টায় হরমোজগান অঞ্চলে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের দক্ষিণাঞ্চলের এ প্রদেশের উপকূল ঘেঁষেই রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি, যা বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে আলোচনা চলার সময়ই এসব হামলার ঘটনা ঘটে।

এদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনা চলার সময় এ ধরনের হামলাকে ‘বিশ্বাসভঙ্গের প্রমাণ’ হিসেবে বর্ণনা করেছে ইরান।

বিবৃতিতে দেশটি আরও বলেছে, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে অন্তঃসত্ত্বা নারীদের পুষ্টিকর খাবারের প্যাকেটে মৃত সাপ, তীব্র ক্ষোভ ও উদ্বেগ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সরকারি পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ করা খাদ্যের নিরাপত্তা নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি ও চরম গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যের পন্ধুর্না...

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পার্টনার’ প্রকল্পের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Related Articles

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...

ভারতে মাঝ আকাশেই বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে নিরাপত্তা...

ফিফা জাদুঘরে স্থান পেল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি।...

মামির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা ভাগনে, অতঃপর…

ভারতের বিহারের বৈশালী জেলার রোহুয়া গ্রামে এক গৃহবধূ ও তার ভাগনের মধ্যে...