জামালপুর প্রতিনিধি
জামালপুর শহরে এক অটোরিকশা চালককে মারধরের অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ সময় ছবি তুলতে গেলে এক সাংবাদিককে ধাক্কা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
সোমবার দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার নতুন বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে। আহত অটোরিকশাচালক শুভ (৩৩) শহরের বাগেরহাঁটা এলাকার আব্দুল বারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শুভ নতুন বাইপাস মোড়ে অটোরিকশায় যাত্রী তুলছিলেন। এ সময় দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমীনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই পুলিশ কর্মকর্তা তাঁকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে শুভর নাক দিয়ে রক্তপাত শুরু হয়।
ঘটনাস্থলে থাকা স্থানীয় সংবাদপত্র দৈনিক গণ-মানুষের আওয়াজ–এর জামালপুর প্রতিনিধি রবিউল হাসান লায়ন বলেন, ঘটনার ছবি তুলতে ও বক্তব্য নিতে গেলে তাঁকেও ধাক্কা দেওয়া হয়।
পরে স্থানীয় লোকজন ও অন্য পুলিশ সদস্যরা আহত শুভকে বাসস্ট্যান্ড এলাকার একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
অটোরিকশাচালক শুভ বলেন, তিনি যাত্রী তুলছিলেন। এ সময় কোনো কারণ না জানিয়েই তাঁকে মারধর করা হয়।
সাংবাদিক রবিউল হাসান লায়ন বলেন, ঘটনার বিষয়ে জানতে চাইলে ট্রাফিক ইন্সপেক্টর তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
জামালপুর জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর জাহাঙ্গীর কবির বলেন, বিষয়টি তাঁরা জেনেছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২০২৬–২৭ অর্থবছরে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানি কার্যক্রম সম্প্রসারণে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী...
ByDesk ReportSeptember 10, 2026পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকা মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মো. আখিনুর নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
ByDesk ReportSeptember 10, 2026নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার...
ByDesk ReportSeptember 12, 2026কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ...
ByDesk ReportSeptember 12, 2026নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...
ByDesk ReportSeptember 11, 2026চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে...
ByDesk ReportSeptember 10, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment