Home জাতীয় অপরাধ ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক আটক
অপরাধজাতীয়

ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক আটক

Share
Share

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রাসেল মাহমুদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাতে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকার শফিপুর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি ওই মন্তব্য করেন, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে তিনি পোস্টটি মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। সেখানে তিনি ভবিষ্যতে এমন মন্তব্য না করার আশ্বাস দেন। পুলিশ জানিয়েছে, তাকে আদালতে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইউরোপের বাইরেও তরুণদের বিক্ষোভ ছড়াচ্ছে, নতুন করে যোগ হচ্ছে জার্মানি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্নীতি, শিক্ষা ও রাজনৈতিক অধিকারের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ফ্রান্স, সার্বিয়া, তিউনিসিয়া, কলম্বিয়া ও ভেনেজুয়েলায় বিক্ষোভের...

এক টাকায় চারটি লাউ, লোকসানে বাগান কেটে ফেলছেন কৃষকেরা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউয়ের বাম্পার ফলন হয়েছে। তবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। কোথাও চারটি লাউ বিক্রি হচ্ছে...

Related Articles

জাপানি মন্ত্রীর হ্যান্ডশেকের জবাবে মার্জিত সৌজন্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের রাষ্ট্রীয় জাপান সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে...

নারায়ণগঞ্জে গভীর রাতে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের...

টিকটক করতে গিয়ে শ্যালিকা-দুলাভাইয়ের প্রেম, বোনের সম্মতিতে বিয়ে—অতঃপর অবাঞ্ছিত ঘোষণা

টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং...

;