আন্তর্জাতিক ডেস্ক
নেপাল সরকার কিশোর-কিশোরীদের পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা যৌনসম্পর্ককে স্বয়ংক্রিয়ভাবে ধর্ষণ হিসেবে গণ্য না করার উদ্যোগ নিয়েছে। দেশটির আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি টাস্কফোর্স এ বিষয়ে নতুন ফৌজদারি আইনের সংশোধনী প্রস্তাব তৈরি করেছে, যা বর্তমানে মন্ত্রিসভায় পর্যালোচনায় রয়েছে।
বর্তমান নেপালি আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীদের মধ্যে যেকোনো ধরনের যৌনসম্পর্ক ‘বিধিবদ্ধ ধর্ষণ’ হিসেবে গণ্য করা হয়। এতে পারস্পরিক সম্মতির কোনো আইনি স্বীকৃতি নেই। ফলে দুই কিশোর-কিশোরী সম্মতিতেও সম্পর্কে জড়ালেও তা অপরাধ হিসেবে বিবেচিত হয়।
প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, ১৬ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে নির্দিষ্ট বয়স ব্যবধানের মধ্যে পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ককে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে না। এই বিধানকে ‘রোমিও-জুলিয়েট’ ধারা হিসেবে উল্লেখ করা হচ্ছে।
তবে সরকার স্পষ্ট করেছে, এই ছাড় কেবল পারস্পরিক সম্মতির ক্ষেত্রে প্রযোজ্য হবে। জোরপূর্বক সম্পর্ক, ব্ল্যাকমেল, ক্ষমতার অপব্যবহার বা আর্থিক শোষণের প্রমাণ পাওয়া গেলে তা আগের মতোই অপরাধ হিসেবে গণ্য হবে এবং শাস্তি বহাল থাকবে।
সরকারি পর্যবেক্ষণে বলা হয়েছে, বিদ্যমান আইনের কারণে অনেক ক্ষেত্রে কিশোর-কিশোরীদের স্বেচ্ছায় গড়ে ওঠা সম্পর্কও অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে ভিন্ন জাতের সম্পর্ক বা পারিবারিক বিরোধের ঘটনায় ধর্ষণের মামলা হওয়ার অভিযোগ রয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, নেপালে একজনকে ১৮ বছরে প্রাপ্তবয়স্ক ধরা হলেও বৈধ বিয়ের বয়স ২০ বছর হওয়ায় আইনি ও সামাজিক জটিলতা তৈরি হচ্ছে। এ অবস্থায় বিয়ের বয়স কমিয়ে ১৮ করার বিষয়েও আলোচনা চলছে।
সরকার জানিয়েছে, নতুন বিধান কার্যকর হলেও প্রাপ্তবয়স্ক ও নাবালকের সম্পর্ক এবং জোরপূর্বক কোনো সম্পর্ককে কোনোভাবেই বৈধতা দেওয়া হবে না।
নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসছেন সৌদি আরবপ্রবাসী সাইয়িদ খোকন। প্রবাসে থেকেও নিজ...
ByDesk ReportSeptember 8, 2026নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...
ByDesk ReportSeptember 8, 2026আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ফের ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন...
ByDesk ReportSeptember 10, 2026বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি...
ByDesk ReportSeptember 9, 2026বিশ্বের অন্যতম দুর্গম স্থান কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু...
ByDesk ReportSeptember 9, 2026ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের স্থায়ী সেনা উপস্থিতি...
ByDesk ReportSeptember 9, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment