Home জাতীয় অপরাধ আশুলিয়ায় ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ

আশুলিয়ায় ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share
Share

ঢাকার সাভারের আশুলিয়ায় এক ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার জামগড়া চিত্রশাইশ এলাকা থেকে ফাহিম হোসেন নামে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ ভাড়া বাসার বারান্দায় ফাহিম হোসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি আশুলিয়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে, লেখা শেয়ার করলেন ট্রাম্প

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ ও সাবেক জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের...

ওসমানীনগরে রাতের ফুটবল টুর্নামেন্ট বন্ধ, অমান্য করলে আইনি ব্যবস্থা

সিলেটের ওসমানীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায় মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা...

Related Articles

তাজমিন হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলার প্রধান আসামি সুমনকে...

সিসিটিভি ফুটেজ, মৃত্যুর আগে কী ঘটেছিল তাজমিনের সঙ্গে

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫)...

প্রেমের ফাঁদে ফেলে বাসায় নিয়ে টাকা আদায়, দুই নারীসহ আটক ৩

পাবনার ঈশ্বরদীতে প্রেমের ফাঁদে ফেলে এক মুদি ব্যবসায়ীকে ভাড়া বাসায় আটকে ১০...

রংপুরের চার খুন: দুই আসামির ডিএনএর সঙ্গে আলামতের মিল পাওয়ার দাবি পুলিশের

রংপুরে আলোচিত চার খুনের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর...

;