Home জাতীয় অপরাধ চট্টগ্রাম বন্দরে থাই জাহাজে সংঘর্ষে নাবিক নিহত
অপরাধচট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে থাই জাহাজে সংঘর্ষে নাবিক নিহত

Share
Share

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে দুই থাই নাবিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ‘এমভি কেপিপি–০১’ নামের জাহাজে এ ঘটনা ঘটে।

নিহত নাবিকের নাম রাফিফং ক্লাহান (৩০)। তিনি জাহাজটিতে অয়েলার পদে কর্মরত ছিলেন।বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ভাঙার জন্য আনা জাহাজটিতে দায়িত্ব পালনকালে দুই থাই নাবিকের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় রান্নার কাজে ব্যবহৃত একটি ছুরি দিয়ে আঘাত করা হলে গুরুতর আহত হন রাফিফং ক্লাহান।

পরে জাহাজটির স্থানীয় এজেন্ট আহত নাবিককে দ্রুত জাহাজ থেকে নামিয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর পতেঙ্গা ও আনোয়ারা থানা-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত নাবিক তুরাকর্ণ বুরুসিকে জাহাজ থেকে আটক করে আনোয়ারা থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জুবায়ের চৌধুরী বলেন, থাইল্যান্ডের এক নাবিক নিহত হওয়ার তথ্য তারা পেয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাঝ সমুদ্রে চার দিন বিদ্যুৎহীন মার্কিন যুদ্ধজাহাজ, দুর্ভোগে ৩০০ নাবিক

প্রশান্ত মহাসাগরে নিয়মিত টহলের সময় বড় ধরনের যান্ত্রিক ত্রুটিতে পড়ে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘ইউএসএস বেনফোল্ড’। মূল জেনারেটরে ত্রুটির কারণে জাহাজটি চার দিন বিদ্যুৎহীন...

রাষ্ট্রপতি নির্বাচন সুন্দরভাবে সম্পন্নের প্রস্তুতি শেষ: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...

Related Articles

স্ত্রীর লাশ মাটিচাপা দিয়ে থানায় নিখোঁজের জিডি করতে যান স্বামী, সন্দেহে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর থাপ্পড়ে টিউবওয়েলের ওপর পড়ে মাথায়...

জন্মনিবন্ধনের ভুল সংশোধনের কথা বলে শিক্ষার্থীর মাকে ডেকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় জন্মনিবন্ধনের ভুল সংশোধনের কথা বলে এক শিক্ষার্থীর মাকে বাড়িতে ডেকে...

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার...

মহাখালীতে মাদক খাইয়ে দিনের পর দিন ধর্ষণ: আত্মহননের পথ বেছে নিল ১৩ বছরের সিমি

রাজধানীর মহাখালীতে ১৩ বছর বয়সী কিশোরী সিমির মর্মান্তিক আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে...