Home আন্তর্জাতিক ওমানে নিহত চার ভাইয়ের মরদেহ দেশে ফিরছে আজ , কবর প্রস্তুত
আন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

ওমানে নিহত চার ভাইয়ের মরদেহ দেশে ফিরছে আজ , কবর প্রস্তুত

Share
Share

ওমানে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারানো চার প্রবাসী ভাইয়ের মরদেহ আজ মঙ্গলবার (১৯ মে) রাতে দেশে ফিরে আসছে। দাফনের জন্য ইতিমধ্যেই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার তাঁদের গ্রামের বাড়িতে পাশাপাশি চারটি কবর খুঁড়ে প্রস্তুত রাখা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার (২০ মে) সকালে জানাজা শেষে তাঁদের শেষ বিদায় জানানো হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন বন্দারাজ পাড়া জামে মসজিদ সংলগ্ন গোরস্তানে কবর খোঁড়ার কাজ শুরু হয়। নিহতদের অপর ভাই এনামুল হক এনাম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার ওমানের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে মাস্কাট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি-৭২২ চার ভাইয়ের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ রাত ৯টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে রাত ১০টার দিকে বিশেষ ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো রাঙ্গুনিয়ার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবে এবং বুধবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বাড়িতে পৌঁছাবে।

এনাম আরও জানান, মরদেহ বাড়িতে পৌঁছানোর পর হোসনাবাদ লালানগর উচ্চবিদ্যালয় মাঠে চার ভাইয়ের যৌথ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বন্দেরাজ পাড়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্তানে পাশাপাশি তাঁদের দাফন করা হবে। একই ফ্লাইটে নিহতদের স্বজন মো. ফজলুল হকও ওমান থেকে দেশে ফিরছেন। গত ১৩ মে রাতে ওমানের আল মুলাদ্দাহ আল মোছানা স্টেট অব আল বাতিনাহ এলাকায় একটি গাড়ির এসির বিষাক্ত গ্যাস বিস্ফোরণে রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম নামে একই পরিবারের চার প্রবাসী ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়। তাঁরা লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজার পাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের সন্তান। চার ছেলের মৃত্যুর এই ভয়ংকর খবর এখনও তাঁদের অসুস্থ বৃদ্ধা মাকে পুরোপুরি জানানো হয়নি।

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী জানিয়েছেন, ওমান সরকার ও বাংলাদেশ দূতাবাসের বিশেষ সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে পাঠানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় নিহত ৪ ভাইয়ের মরদেহ পরিবহনের সম্পূর্ণ কার্গো খরচ বহন করা হচ্ছে। পাশাপাশি, ওমান চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে হাসপাতালের হিমঘর বিল, কাফনের কাপড়, গোসলসহ অন্যান্য সব খরচের ব্যবস্থা করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইসরাইলের সঙ্গে সখ্যতা আমিরাতকে ইরানের হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান। এ ধরনের সম্পর্ককে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে আমিরাতকে...

ঈদ সামনে রেখে কড়াকড়িতে পশ্চিমবঙ্গের পশু হাটে অনিশ্চয়তা

পশ্চিমবঙ্গে কুরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশুর হাট ও জবাই প্রক্রিয়ায় নতুন প্রশাসনিক কড়াকড়ি আরোপকে ঘিরে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব...

Related Articles

কঙ্গোতে ভয়াবহ আকার নিচ্ছে ইবোলা, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

কঙ্গোত এর উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব নিয়ে আতঙ্ক...

দুই দিনের সফরে আজ চীন যাচ্ছেন পুতিন, শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

ভ্লাদিমির পুতিন দুই দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার চীন যাচ্ছেন। ১৯ ও...

মায়ানমারে ২ বছরেও রোহিঙ্গা গণহত্যার বিচার হয়নি

সহিংসতা থেকে বেঁচে যাওয়ার পরে এখনও নিজ বাড়িতে ফিরতে পারছেন না মায়ানমারের...

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি, অবৈধ অভিবাসন নিয়ে সতর্ক করল সরকার

লিবিয়ার বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা...